মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

আম উৎপাদনে বাংলাদেশ সপ্তম, প্রথম কে?

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইতিহাস থেকে জানা যায়, খ্রিস্টপূর্ব ৩২৭-এ আলেকজান্ডার সিন্ধু উপত্যকায় আম দেখে ও খেয়ে মুগ্ধ হয়েছিলেন। এ সময়ই আম ছড়িয়ে পড়ে মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও মাদাগাস্কারে। চীনা পর্যটক হিউয়েন সাং ৬৩২ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মধ্যে এ অঞ্চলে ভ্রমণে এসে বাংলাদেশের আমকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেন।

আম শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। ইংরেজি ভাষা ব্যবহারকারীদের মতোই পর্তুগিজরাও আমকে ম্যাংগো বলেন। ফরাসিরা ম্যাংনড আর চাইনিজদের কাছে ম্যাংকো নামে পরিচিত। ভারতীয় উপমহাদেশ আমের আদি উৎপত্তিস্থল। তবে ঠিক কখন থেকে এর চাষাবাদ শুরু হয়েছিল, সে কথা কারো জানা নেই। আনুমানিক হিসাব করলে, কয়েক হাজার বছরতো হবেই। পৃথিবীর মোট উৎপাদিত আমের প্রায় অর্ধেকই হয় ভারতে। এর পরের স্থান দখলকারী দেশগুলোর মধ্যে চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মেক্সিকো, ব্রাজিল, বাংলাদেশ, নাইজেরিয়া, ফিলিপাইন। এরপর অস্ট্রেলিয়া, আমেরিকা, আফ্রিকা। ক'বছর আগে আমাদের অবস্থান ছিল অষ্টমে। এখন সপ্তমে উন্নীত হয়েছে।

আরো পড়ুন: মাদারীপুরে এক গাছেই ধরেছে ৮ জাতের আম

ফজলি, হিমসাগর, ল্যাংড়া, লক্ষ্মণভোগ থেকে শুরু করে আরও কত নাম। হ্যাঁ, কথা হচ্ছে আমের। পৃথিবীতে প্রায় ৩৫ প্রজাতির আম আছে। আমের প্রায় কয়েকশ জাত রয়েছে।

এম এইচ ডি/ আই. কে. জে/

আম উৎপাদন বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250