মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

আমাদেরকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপিই ফাঁদে পড়েছে : কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপিই ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, নিজেরাই আন্দোলন করছে, আবার নিজেরাই আন্দোলন ভন্ডুল করছে। সেদিন তারা নিজেরাই নিজেদের আন্দোলনকে বন্ধ করেছে।

রোববার (৫ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে বাস পোড়ানো, পুলিশের ওপর আক্রমণ, হাসপাতালে হামলা এসব দায় কী এড়াতে পারবে বিএনপির নেতারা? যদি বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হয়, একজনও এড়াতে পারে না। নেতাদের নির্দেশে এসব অপকর্ম হয়েছে। 

তিনি বলেন, আমীর খসরু আওয়ামী লীগকে কখনো বঙ্গোপসাগরে ফেলে, কখনো কর্ণফুলীতে ফেলে, আবার কখনো বুড়িগঙ্গায় ফেলে, এখন নিজে কোথায় গেছে? খবরই নেই।

ওআ/

বিএনপি আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250