রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

প্রিয়, আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাওয়ার আগে

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

প্রিয়,

কী লিখি তোমায়? আজ যেন চিটি লিখার সব ভাষা হারিয়ে ফেলেছি। তোমাকে হারিয়ে ফেলার সাথে সাথে আমি কবিতার ছন্দও হারিয়ে ফেলেছি। তাই অনেক চেষ্টা করেও আর কবিতা লিখতে পারছি না। বিচ্ছেদ আমরা দুজনই করেছি। অভিমানের চাদরে জড়িয়ে তোমার থেকে আলাদা হওয়ার সময় বুঝতে পারিনি এতোটা কষ্ট হবে! বুঝিনি তোমায় এতোটা মিস করবো। এর চেয়ে বোধ হয় মৃত্যু যন্ত্রণা সহজ!

আমি তোমায় সত্যি ভীষণ ভালোবাসি বোকা ছেলে। তুমি বলেছিলে, আমি যখন প্রফেশনাল সাইকো আর্টিস্ট দেখিয়ে সুস্থ হচ্ছি, তাহলে ঠিক তোমায় ভুলে যেতে পারবো। যখন তোমায় ভালোবাসতে কোনও সাইকো আর্টিস্ট এর দরকার হয়নি, তখন একজন সাইকো আর্টিস্ট কী করে তোমায় ভুলিয়ে দিতে পারে?

জানো খুব ইচ্ছে করে, তোমার সাথে ব্লাইন্ড ডেট প্ল্যান করি। তোমাকে দেখার আক্ষেপ আমার মৃত্যুর আগ পযর্ন্ত ফুরাবে না। জানিনা কী নিয়ে লিখে চলেছি। আমার জীবনে আমি এমন একটা সেকেন্ড খুঁজে পাই না যে সেকেন্ডে আমি তোমার কথা ভাবি না, তোমাকে মিস করি না। তাই তোমাকে এতো কথা বলতে চাই যে অতো কথা মনে রাখাও সম্ভব হয় না। হয়তো চিঠি শেষে মনে পড়বে এই কথাটাতো বলাই হয়নি। তুমি দূরত্ব চাইলে, আর আমি দূর থেকে তোমাকে চাইলাম। 

মনে পড়লেই মন পুড়তে থাকে। ডাকলে আবার ফিরবো না বলেও থমকে দাঁড়াই চেনা পথের বাঁকে! আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাওয়ার আগে।

ইতি ---   

আরও পড়ুন : তুমি হয়তো তেমনই আছো, ভুলিনি এতটুকুও! তুমি ছাড়া আমি বড়ই শূন্য..

এস/ আই. কে. জে/ 

বিচ্ছেদ আমায় তুমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250