মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

আমেরিকায় রোনালদোর বিরুদ্ধে মামলা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৪ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিতর্কিত ডিজিটাল মুদ্রা বিনিয়োগ প্রতিষ্ঠান (ক্রিপ্টোকারেন্সি) বাইন্যান্সের প্রচারণার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি আদালতে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত ২৭শে নভেম্বর ফ্লোরিডার ডিস্ট্রিক্ট কোর্টে ভুক্তভোগীদের পক্ষে তিনজন বাদী হয়ে এই মামলার আবেদন করেন।

এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ডিজিটাল বাণিজ্য বিষয়ক এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, মামলা বাদীরা বলেছেন- রোনালদো অস্বীকৃত ‘বাইন্যান্স’ প্রতিষ্ঠানের প্রচারণা, বিনিয়োগ কিংবা কাজে সহায়তা করেছেন। রোনালদোর প্রচারণায় উদ্বুদ্ধ হয়েই ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন বলে জানিয়েছেন তারা। যার ফলে ক্ষতিগ্রস্তও হয়েছেন বলে জানান তারা।

প্রতিবেদনে আরো বলা হয়, পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবল তারকার বিরুদ্ধে মামলার বাদী হয়েছেন মিখায়েল সিজমোর, মিকি ভোংদারা এবং গর্ডন লুইস। তারা সবাই বিনান্সে বিনোয়াগ করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন।

২০২২ সালের মাঝামাঝিতে রোনালদো তার নিজস্ব এনএফটির (নন ফাঞ্জিবল টোকেনস বা একধরনের ডিজিটাল সম্পত্তি) প্রচারণা চালাতে বাইন্যান্সের সঙ্গে চুক্তি করেন।

সূত্র: কয়েনটেলিগ্রাফ

এসকে/ 

মামলা আমেরিকা ক্রিশ্চিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250