শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আরও ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন হবে : পলক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩- উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক

প্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ জনসম্পদ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আগামীতে আরও ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।  

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩- উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু বলতেন— সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। দেশপ্রেমে উদ্বুদ্ধ, প্রগতিশীল, সৃজনশীল, অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত একেক জনকে সোনার মানুষে পরিণত করাই হচ্ছে স্মার্ট চিলড্রেন কার্নিভালের মূল উদ্দেশ্য।

পলক বলেন, আজকের শিশু-কিশোরদের যেভাবে গড়ে তুলবো আগামীর স্মার্ট বাংলাদেশ সেভাবেই গড়ে উঠবে। বর্তমান প্রজন্মের শিশু কিশোরদের নৈতিকতা শিক্ষা, মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদেরকে পরিবেশবান্ধব চিন্তা, সমস্যা সমাধানকারী, উদ্ভাবনী নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধুর সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে।

আরো পড়ুন: অক্টোবরেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী স্মার্ট চিলড্রেন কার্নিভাল ২০২৩। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে কার্নিভালের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। 

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, সামদানী ফাউন্ডেশনের কো-ফাউন্ডার অ্যান্ড ট্রাস্টি রাজীব সামদানী প্রমুখ।

এসকে/

জুনাইদ আহমেদ পলক শেখ রাসেল ডিজিটাল ল্যাব শিল্পকলা একাডেমি স্মার্ট চিলড্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250