বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ শিক্ষার্থীর ৩ জন বাংলাদেশি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ বর্ষের পরীক্ষায় শীর্ষ দশে স্থান করে নিয়েছেন বাংলাদেশি তিন শিক্ষার্থী।

তারা হলেন- পাবনার মুহাম্মদ তাওহীদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার জাফর উল্লাহ এবং কুমিল্লার মুহাম্মদ আব্দুস সালাম।

গত ২০ সেপ্টেম্বর আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে স্নাতক মেধা তালিকার ফলাফল প্রকাশ করে।

প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

২০২২-২৩ শিক্ষাবর্ষে ইসলামিক থিওলজি ফ্যাকাল্টির হাদিস ও উলুমুল হাদিস ডিপার্টমেন্টের স্নাতক চার বছরের সমষ্টিগত ফলাফলে সেরা দশে জায়গা করে নেয়া বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে মুহাম্মদ তাওহীদুল ইসলাম দ্বিতীয় হয়েছেন। তার প্রাপ্ত গড় নম্বর ৯০ শতাংশ। তিনি পাবনা জেলার গোলাম মোস্তফার সন্তান।

তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন জাফর উল্লাহ, প্রাপ্ত নম্বর ৯০ শতাংশ। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আব্দুল হামিদের সন্তান।

এছাড়াও মেধা তালিকায় ষষ্ঠ স্থান অর্জনকারী মুহাম্মদ আব্দুস সালাম পেয়েছেন ৮৭ দশমিক ৪৫ শতাংশ নম্বর। তিনি কুমিল্লা জেলার মাওলানা আবুল বাশারের সন্তান।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মিশরের গ্র্যান্ড ইমাম ও শাইখুল আজহার ড. আহমাদ আত তাইয়্যাব।

শিক্ষার্থীদের সফলতা কামনা করে তিনি বলেন, আশা করছি সবাই নিজেদের দেশে ফিরে আল-আজহারের প্রতিনিধিত্ব করবেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তেহাদের বার্ষিক অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি কারও সফলতার কথা শুনলে গর্বে বুক ভরে যায়। এসময় তিনি কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ওআ/


আল-আজহার বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250