রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

ইউটিউব শর্টসে নতুন ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০০ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইউটিউবের শর্টস ভিডিও ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয়। সর্বোচ্চ ৬০ সেকেন্ডের শর্টস ভিডিও তৈরি করে আয়ও করছেন অনেকে। এবার কনটেন্ট নির্মাতাদের জন্য ইউটিউব শর্টসে চালু হচ্ছে ‘কিউঅ্যান্ডএ স্টিকার’ সুবিধা। 

ইউটিউবের তথ্যমতে, ভিডিওর নির্মাতা ও দর্শকদের মধ্যে সহজে যোগাযোগের সুযোগ দিতে কিউঅ্যান্ডএ স্টিকার সুবিধার পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এই স্টিকারের মাধ্যমে শর্টস নির্মাতারা ভিডিওর দর্শকদের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। দর্শকেরাও কমেন্ট অপশনের মাধ্যমে নিজেদের মতামত জানাতে পারবেন। এসব মতামত ভিডিওর অন্য দর্শকেরা দেখতে পারবেন।

কিউঅ্যান্ডএ স্টিকার সুবিধা চালু হলে কনটেন্ট নির্মাতারা নিজেদের শর্টস ভিডিওতে বিভিন্ন প্রশ্নযুক্ত স্টিকার যুক্ত করতে পারবেন। ভিডিওর দর্শকেরাও প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। ফলে নিজেদের তৈরি শর্টস ভিডিও সম্পর্কে দর্শকদের মতামত সহজে জানা যাবে। প্রাথমিকভাবে শুধু স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হবে।

আর.এইচ 

ইউটিউব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250