রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ইসরায়েল হয়তো গাজায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা তিন মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৩ হাজারেরও বেশি প্যালেস্টাইনি । বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

এমন অবস্থায় ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইসরায়েল হয়তো গাজায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে। আর এতে ‘উদ্বিগ্ন’ তিনি। বুধবার (১০ই জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ এক সংবাদমাধ্যম। 

প্রতিবেদনে বলা হয়েছে, ডেভিড ক্যামেরন বলেছেন- তিনি ‘চিন্তিত’ যে ইসরায়েল হয়তো গাজায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করতে পারে। ব্রিটিশ এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধের ঘটনা নিয়ে তিনি নিয়মিত সরকারি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেন। কিন্তু আইনি পরামর্শ অনুযায়ী ইসরায়েল বেআইনিভাবে কাজ করেছে কিনা তা বলতে রাজি হননি তিনি।

আরো পড়ুন: ভুটানের নির্বাচনে জিতল সাবেক প্রধানমন্ত্রী তোবগের দল

ক্যামেরন জোর দিয়ে বলেছেন, ব্রিটিশ সরকার ইসরায়েলের প্রতি সমর্থনের কোনো পরিবর্তন করেনি।

গত বছরের ৭ই অক্টোবর থেকে প্যালেস্টাইনি গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নির্বিচার এই হামলায় ২৩ হাজারেরও বেশি প্যালেস্টাইনি  নিহত হয়েছেন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় আরো ৫৯ হাজার প্যালেস্টাইনি আহত হয়েছেন।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা বলেছে, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এ লক্ষ্যে ইসরায়েলকে জবাবদিহি করতে আন্তর্জাতিক বিচার আদালতেও যাওয়ার ঘোষণা দিয়েছে আফ্রিকার এই দেশটি। তবে ক্যামেরন বলেছেন, তিনি দক্ষিণ আফ্রিকার এই দাবির সঙ্গে একমত নন।

হাউস অব লর্ডসে বক্তৃতা দেওয়ার সময় সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন: ‘আমি মনে করি না এটি সহায়ক, আমি এর সাথে একমত নই, আমি মনে করি না এটি সঠিক’। এসএনপি সংসদ সদস্য ব্রেন্ডন ও’হারার সাথে উত্তেজনাপূর্ণ বিতর্কের সময় ক্যামেরন বলেন, তিনি সংকটের সময় কিছু জিনিসকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ হিসেবে দেখেছেন, তবে নিজের দেশের পদক্ষেপের সরাসরি সমালোচনা করেননি তিনি।

এসময় গাজায় আরো মানবিক সাহায্যের প্রবেশের অনুমতি দেওয়ার এবং উত্তর গাজায় পানি সরবরাহ ফের শুরু করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান ক্যামেরন। কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে কোনো আইনি পরামর্শ পেয়েছেন কিনা, বারবার এমন প্রশ্ন তুললেও ক্যামেরন বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না’।

সূত্র:বিবিসি 

এইচআ/ আই.কে.জে/

গাজা ডেভিড ক্যামেরন আন্তর্জাতিক আইন ভঙ্গ ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250