বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু *** শেখ হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান-ইলেভেন থেকে এসেছে: ফারুকী

ইসরায়েলকে বিচারের আওতায় আনার দাবি মুসলিম পার্লামেন্টারি ইউনিয়ননের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর সংসদীয় ইউনিয়ন অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংঘটিত করার জন্য ইসরায়েলের বিচার দাবি করেছে। ইরানের রাজধানী তেহরানে সংগঠনটির ৫ম জরুরি অধিবেশন শেষে প্রকাশিত চূড়ান্ত ঘোষণায় এই দাবি জানানো হয়। চলমান আগ্রাসন ও বিদ্যমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নজিরবিহীন বিস্ফোরণ ঘটতে পারে বলে সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

আরো পড়ুনভুল স্বীকার করে বোয়িংয়ের বিবৃতি

চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে, ইসরায়েলকে অবশ্যই যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গাজার বেসামরিক জনগণের ওপর গণহত্যা চালানোর দায়ে বিচারের মুখোমুখি করতে হবে। ইসরায়েলের এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় এ ঘোষণায়। পাশাপাশি ইসরায়েলের চলমান আগ্রাসন দ্রুত বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালন করতে হবে বলে সতর্ক করা হয়েছে।

চূড়ান্ত ঘোষণায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ইসরায়েল গাজায় যে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে তা বন্ধ না হলে মুসলিম বিশ্ব একেবারে চুপ করে থাকবে না।

সূত্র: পারসটুডে

এইচআ/ আই.কে.জে/

হামাস-ইসরায়েল যুদ্ধ যুদ্ধাপরাধ বিচার গাজা সংঘাত মুসলিম পার্লামেন্টারি ইউনিয়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250