মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

ইসি মনে হয় জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: বাম গণতান্ত্রিক জোট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) কাজ দেখে মনে হয় তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ২০১৪ ও ২০১৮ এর মতো এবারও প্রহসনের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলে তা প্রতিহত করা হবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) আগারগাঁওয়ের আইডিবি ভবন এলাকায় বিক্ষোভ মিছিলে এ মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগের দাবিতে কমিশন অভিমুখে এ বিক্ষোভ মিছিল করে বাম গণতান্ত্রিক জোট।

বাসদ সাধারণ সম্পাদক বলেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু ভোট হবে না। ইসির কাজ দেখে মনে হয় তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। 

চলমান রাজনৈতিক সঙ্কটের সমাধানের পরামর্শ দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকার পদত্যাগ করে সংসদ ভেঙে নির্বাচনকালীন তদারকি সরকার গঠনের ঘোষণা দিতে হবে। সারাদেশের মানুষ চায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। তাই নির্দলীয় সরকারের অধীনেই আমরা নির্বাচন করবো।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবীর জাহিদ বলেন, প্রহসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তা প্রতিহত করা হবে। এর বিরুদ্ধে সারাদেশে কঠোর আন্দোলন করা হবে। 

সিপিবির কেন্দ্রীয় নেতা সাজেদুল হক রুবেল বলেন, আরেকটি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করা হচ্ছে। জনগণ এটি প্রতিহত  করবে। 

এদিন বিক্ষোভ সমাবেশ শেষ করে নির্বাচন ভবন অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন জোটের নেতা-কর্মীরা।

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক সাংবাদিকদের বলেন, এটি অতিগুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় অনেক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। তাই পূর্ব অনুমোতি না নিয়ে তারা এখানে বিক্ষোভ মিছিল করতে পারেন না। আমরা বিষয়টি জানতাম না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম বিষয়টি জেনেছি। তারপর তাদেরকে অনুরোধ করে শান্তিপূর্ণভাবে সরিয়ে দিয়েছি।

একে/ 

নির্বাচন কমিশন বাম গণতান্ত্রিক জোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250