মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী *** ‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’ *** ২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় *** বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় *** কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম *** ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির *** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান *** রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ *** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

উবার চালকদের জন্য সুখবর

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

যাত্রীদের জন্য বিশ্বাসযোগ্যতা বাড়াতে এবং অফলাইন ট্রিপের সংখ্যা কমানোর লক্ষ্যে কাজ করছে শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে যে, উবার মটো চালকরা যেভাবে ক্ষতিপূরণ পাচ্ছেন, সে ব্যাপারটি পরিবর্তনে কাজ করছে তারা। 

আজ থেকে উবার মটো চালকরা বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন প্ল্যান থেকে নিজেদের পছন্দমতো প্ল্যানটি বেছে নিতে পারবেন। এর ফলে যাত্রীদের কাছ থেকে চালকদের সরাসরি টাকা চাওয়া ও ‘অফলাইন’ ট্রিপ নিতে বলার মতো ঘটনা কমে আসবে বলে আশাবাদী উবার।

এমন তথাকথিত ‘খ্যাপ’ ট্রিপের কারণে ঘন ঘন ট্রিপ ক্যান্সেল হতে পারে এবং যাত্রীরা চালকদের সাথে বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন। এমন ট্রিপ নেওয়ার অর্থ হলো, উবার অ্যাপের কোনো নিরাপত্তার ফিচার বা ইন্স্যুরেন্স পলিসি এক্ষেত্রে কাজ করবে না। 

আরো পড়ুন : অবশেষে মোবাইল ইন্টারনেট প্যাকেজের দাম কমলো

নিজেদের সুবিধামতো সাবস্ক্রিপশন প্যাকেজ বেছে নিলে চালকরা প্রতিটি ট্রিপেই ০% সার্ভিস ফি উপভোগ করতে পারবেন। প্রতিদিন হাজারো উবার চালক ঢাকার রাস্তায় চলাচল করেন। সাবস্ক্রিপশন সার্ভিসটি যাত্রী ও চালক উভয়কেই একটি চমৎকার অভিজ্ঞতা দেবে এবং রাস্তায় তাদের নিরাপত্তা বাড়িয়ে তুলবে। 

উবার ভারত ও দক্ষিণ এশিয়ার হেড অফ সিটি অপারেশনস অভিষেক পাধ্যয় মন্তব্য করেন, “ঢাকার উবার মটো ড্রাইভার পার্টনারদের জন্য সাবস্ক্রিপশন চালু করতে পেরে আমরা আনন্দিত। অফলাইন ট্রিপের সাথে জড়িত নিরাপত্তার ঝুঁকি বিষয়ে আমরা অবগত। এই সাবস্ক্রিপশন যাত্রী ও চালক সবার অভিজ্ঞতাই উন্নত করে তুলবে। চালকরাই আমাদের ব্যবসার প্রাণ। নিরাপত্তা, উদ্ভাবন ও সুবিধাকে গুরুত্ব দিয়ে তাদের জন্য টেকসই জীবনধারণের সুযোগ সৃষ্টিতে আমরা কাজ করে যাবো।”

ড্রাইভার অ্যাপের নতুন ভার্সনে সাবস্ক্রিপশন সার্ভিসটি পাওয়া যাচ্ছে। দৈনিক, তিনদিনের মতো বিভিন্ন মেয়াদে সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে। সাবস্ক্রিপশনের মেয়াদ থাকাকালীন চালকরা আনলিমিটেড অফার ও ট্রিপ উপভোগ করতে পারবেন। নিরাপত্তা, ইন্স্যুরেন্স কাভারেজ এবং নির্ভরযোগ্যতার সাথে, চালকদের একটি চমৎকার অভিজ্ঞতা প্রদানের ব্যাপারে উবার আশাবাদী।

এস/ আই.কে.জে/

সুখবর উবার চালক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250