সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬

পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১২ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

#

ফাইল ছবি

রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রলবোমা উদ্ধারের কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধারের পর ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট পাঠানো হয়েছে। তারা বিস্ফোরক দ্রব্যগুলো নিষ্ক্রিয় করার কাজ করছে।

আজ সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুরোনো বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি। পরে সেখানে বিপুলসংখ্যক বিস্ফোরক দ্রব্য পড়ে থাকার তথ্য পাওয়া যায়। এরপর নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরোনো বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে ককটেল ও পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

ঘটনাস্থলে থাকা এসআরবির স্কোয়াড্রন লিডার নিফাজ জানান, তাদের দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। একটি ব্যাগের ভেতর বেশ কিছু বোমা পাওয়া যায়। এরই মধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট কয়েকটি বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করেছে। আরও কিছু বিস্ফোরক দ্রব্য রয়েছে। সেগুলো জনসাধারণের চলাচলের এলাকার বাইরে নিয়ে গিয়ে পরে নিষ্ক্রিয় করা হবে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ২০টির মতো ককটেল ও পেট্রলবোমা পাওয়া গেছে।

এদিকে নিরাপত্তার কারণে ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এসব বিস্ফোরক দ্রব্য সেখানে কীভাবে এল ও এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার ও নিষ্ক্রিয়করণ কার্যক্রম শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

ককটেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250