রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক *** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

এই পদযাত্রা বিএনপির বিজয়যাত্রা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই পদযাত্রা বিএনপির বিজয়যাত্রা। আমাদের আন্দোলন সাফল্যের দিকে, আমরা এখন বিজয়ের পথে। আওয়ামী লীগ সরকার এখন শুধু বিএনপিকে ভয় পায় না, হিরো আলমের মতো মানুষকেও ভয় পায়। হিরো আলমের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ এখন লজ্জার পাত্রে পরিণত হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বিকালে দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে রংপুর বিভাগের পদযাত্রা কর্মসূচির শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে তামাশা বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকার। এই সরকার গায়ের জোরে টিকে থাকতে চায়। ২০১৪ ও ১৮ সালের মত আবারও নির্বাচন করতে চায়। তা হতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সেজন্যই বিএনপি সাধারণ মানুষকে নিয়ে আন্দোলনে নেমেছে।

আরো পড়ুন:বাংলাদেশ বলেই তারা মগের মুল্লুক পেয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ আরও অনেকে।

এম/


মির্জা ফখরুল বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250