মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

সংগীত

এবার আসছে লাকী আখন্দের গান নিয়ে কোক স্টুডিও বাংলার নতুন পরিবেশনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩

#

কিংবদন্তী গায়ক ও সুরকার লাকি আখন্দ - ছবি: সংগৃহীত

কিংবদন্তী গায়ক ও সুরকার লাকি আখন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তার গান নিয়ে নতুন গান পরিবেশনের ঘোষণা দিয়েছে কোক স্টুডিও বাংলা। এর মাধ্যমে লাকি আখন্দের প্রাণবন্ত অবিশ্বাস্য সৃষ্টিকর্ম এবং  বাংলাদেশি সঙ্গীত শিল্পে তার অপরিসীম অবদানের জন্য গভীর শ্রদ্ধা জানানো হবে। 

ফেসবুক স্টুডিওর এই ঘোষণায় ভক্তদের প্রত্যাশায় পূর্ণ হবে এবং এর মিউজিক্যাল কোলাবোরেশনের জন্য তারাও উদগ্রীব হয়ে আছে।


ছবি: ফেসবুক থেকে নেওয়া

কোক স্টুডিও বাংলা তাদের ফেসবুক পেজে লিখেছেন, যার বিস্ময়কর সব সৃষ্টিতে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি পেয়েছে এক ভিন্ন মাত্রা, সেই সুরের ম্যাজিশিয়ান লাকী আখন্দকে কোক স্টুডিও বাংলায় নতুন ভাবে তুলে ধরতে পেরে আমরা গর্বিত।

আরো পড়ুন:সময় এখন আলিয়ার!

১৯৮৪ সালে সারগামের ব্যানারে লাকী আখান্দের প্রথম একক অ্যালবাম ‘লাকী আখান্দ’ প্রকাশ পায়। তিনি ব্যান্ড দল হ্যাপি টাচ-এর সদস্য ছিলেন। ওই সময়ে তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে ছিল ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মামনিয়া, ‘বিতৃষ্ণা জীবনে আমার’, ‘কী করে বললে তুমি’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘ভালোবেসে চলে যেয়ো না’ প্রভৃতি।

এম/


লাকি আখন্দ কোক স্টুডিও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250