সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কর্মরত বিদেশি কর্মীদের কর ছাড় দিল এনবিআর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পে নিয়োজিত বিদেশি নাগরিকদের বেতন ও ভাতায় প্রযোজ্য আয়কর থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পে নিয়োজিত বিদেশি নাগরিকদের প্রকল্প থেকে বেতন ও ভাতার ওপর আরোপিত আয়কর প্রদান হতে গত ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত অব্যাহতি প্রদান করা হয়েছে।

আরো পড়ুন: ‘দেশের রিজার্ভ পরিস্থিতি বিপজ্জনক নয়’

দেশের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এর প্রথম অংশের উদ্বোধন হয় গত ২ সেপ্টেম্বর।

বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের দূরত্ব ১১ দশমিক ৫ কিলোমিটার। ৩ সেপ্টেম্বর থেকে যানবাহন চলাচল শুরু করে এক্সপ্রেসওয়েটিতে।

এসি/ আই. কে. জে/ 


এনবিআর এলিভেটেড এক্সপ্রেসওয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250