সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

এশিয়া কাপে লিটনের বদলে খেলবেন বিজয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

এনামুল হক বিজয়। ফাইল ছবি

এশিয়া কাপে খেলতে পারছেন না লিটন কুমার দাস। তার বদলে দলে খেলবেন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা এনামুল হক বিজয়। 

বুধবার (৩০ আগস্ট) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। 

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমে বলেছেন, ‘বিজয় ঘরোয়া লিগে রান করেছে, বাংলা টাইগার্সের প্রোগ্রামে নিয়মিতই পর্যবেক্ষণে ছিল। বিজয় সবসময়ই আমাদের বিবেচনায় ছিল। লিটনের অনুপস্থিতিতে আমাদের একজন উইকেটরক্ষক ব্যাটার দরকার ছিল, সেকারণে বিজয়কে বেছে নিয়েছি। ’

এখন অবধি ৪৪ ওয়ানডে ম্যাচ খেলে ৩০.৫৮ গড় ও ৭৪.১৫ স্ট্রাইক রেটে ১২৫৪ রান করেছেন বিজয়। এই ফরম্যাটে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ১৪, ১১ ও ৮ রান করে দল থেকে বাদ পড়েন বিজয়।  

এদিকে জ্বরের কারণে গত রবিবার দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাস। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। 

এম.এস.এইচ/


এশিয়া কাপ লিটন কুমার দাস এনামুল হক বিজয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250