শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর

রাজনীতিতে নাম লিখিয়েছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৪ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী রাজনীতিতে নাম লিখিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন। নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন এই শিল্পী। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা থেকে অংশ নেবেন তিনি।

এ প্রসঙ্গে ডলি সায়ন্তনী জানান, তিনি রাজধানীর গুলশানে ‘বিএনএম’-এর কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (২৭শে নভেম্বর) যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। তবে একদিন আগেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আরো পড়ুন: নতুনরূপে ফিরছেন লাক্স তারকা কুসুম শিকদার

ডলি সায়ন্তী আরও বলেন, ‘এ দলটি থেকে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তাব করা হয়। এরপর চিন্তা করলাম, প্রস্তাবটি মন্দ নয়। আমি যদিও এর আগে কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় হয়ে কাজ করিনি। রাজনীতির মাঠে আমি একেবারেই নতুন মুখ। আমি আশা করছি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে আমি জয়ী হব। আমার এলাকার মানুষের উন্নয়নে কাজ করব।’

ডলি সায়ন্তী তার জন্মস্থান পাবনা-২ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর এবং মহাসচিব মো. শাহ্জাহানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি।

এসি/ আই.কে.জে/


রাজনীতি কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250