বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কবিতা : সত্য কাহিনী —মোজাম্মেল হক

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

                                 

সত্য কাহিনী   

—— মোজাম্মেল হক                     

এ কাহিনী বহু বছর আগে বাতাসে মিশে থাকা,

যে প্রাণীদের পুনঃজীবিত করতে গবেষকদের ব্যস্ত থাকা,

তাদের উৎপত্তির ইতিহাস আর বসবাসের ইতিহাস,

ভীতিজনক তাদের কর্মকাণ্ড; তাদের ভাগ্যের নির্মম পরিহাস,

শুধু তাদের ভাগ্যের দোষটাই তাদের করতে দেয়নি,


তবে এসব বৃহদাকার দানবের বিদায়ে,

যদিও তা সকলের জন্য; গবেষকদের জন্য,

ছিল এক বৃহাদাকার প্রাণীর বিচিত্র সব পরিচয়,

এ সত্য কাহিনী হিংস্রদের কাহিনী,

এ সত্য কাহিনী নিজ জাতির; নিজ জাতের প্রতি,

এক অবাক করা নির্মমতার কাহিনী। 


এ সত্য যদি আজও থাকতো,

তবে বহু ক্ষুদ্র প্রাণীর জীবন বিপন্ন হতো,

কালের এক অপার বিবর্তনে,

জলবায়ুর এক অপার পরিবর্তনে,

এসব রহস্যময় প্রাণীগুলো আজ নির্গত,

শুধুই তার প্রমাণ কঙ্কাল,


এক সময়ের দাপিয়ে বেড়ানো ছিল,

এক সময়ের যত দাপিয়ে বেড়ানোর উচ্চতা,

তাদের ফসিল অর্থাৎ ছিল যে দৃঢ়তা,

তা পূর্বেও ছিল তাদের শক্তি,

আর আজ তা দেখে সবাই,


তাদের পূর্বের কর্মকাণ্ডের কথা,

জেনে যে একরকম তাদের আনন্দ হওয়ার কথা,

তাদের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে যে,

এ অপরূপা শক্তিদায়ক মজবুত সত্তা। 

এস/ আই. কে. জে/ 

  


কবিতা হিংস্রদের কাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250