বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কবিতা: মিতালির গান- শুভাশীষ কুমার চ্যাটার্জী

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

ছবি-প্রতীকী

মিতালির গান 

——শুভাশীষ কুমার চ্যাটার্জি

শরৎ আকাশ ঝলমলে দিন

আলোর বাঁশিটি বাজে

সন্ধ্যা বেলায় মায়ের আঁচল 

শৈশব ভরা লাজে।


উৎসব আসে উৎসব হাসে 

গোধুলির রঙ লাগে 

ভোরের শিশির মুখ ধুয়ে দেয় 

কাশফুল স্মৃতি জাগে।


খিড়কি দুয়ার স্বাগত জানায় 

শিউলি ফুলের মালা

কলাপাতা দিয়ে বানানো বাঁশি

মেটাতো মনের জ্বালা। 


বন্ধুরা ছিল জড় হয়ে সব 

ছিল যে যাত্রা পালা 

সম্প্রীতি ছিল আবির রাঙা

সূর্য টা লাল থালা।


মুচি পাড়ার পুজোর মেলায় 

মুখোশ খেলার ছলে

নিত্য দিনের সংসার জ্বালা 

সংলাপ যেন বলে। 


বিন্দু বাবুর সানাই বাজানো 

খিতিশ বাবুর ঢোল

এক সাথে সব গিয়েছিল মিটে 

বিভেদ গণ্ডগোল। 


শরৎ আকাশে মেঘের মেলায় 

মায়ের মুখটি হাসে 

শিশিরে শিশিরে চরণ চিহ্ন 

মনের গভীরে ভাসে।


এখনো বাতাস উৎসব আনে

কাজল ছোঁয়ায়  চোখে 

মিতালির গান গেয়ে যাই তাই

শারদীয় অবদানে।


আরো পড়ুন: কবিতা: রক্তস্নাত আমার আঙিনা -খোকন কুমার রায়


কবিতা মিতালির গান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250