শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

এভারেস্টের তিব্বত অংশে আটকে পড়েছেন অন্তত ১ হাজার অভিযাত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তিব্বতের দিকের এভারেস্ট পর্বতের পূর্ব ঢালে ভয়াবহ তুষারঝড়ে অন্তত এক হাজার অভিযাত্রী আটকা পড়েছেন। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার (৫ই অক্টোবর) উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে।

জিমু নিউজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় শত শত গ্রামবাসী ও উদ্ধারকর্মী তুষারের স্তূপ সরাতে কাজ করছেন যেন আটকে থাকা পর্যটক ও কর্মীদের কাছে পৌঁছানো যায়। দুর্ঘটনাস্থলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৯০০ মিটার (প্রায় ১৬ হাজার ফুট) উঁচুতে অবস্থিত।

প্রতিবেদনে আরও বলা হয়, ইতিমধ্যে কিছু পর্যটককে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। স্থানীয় টিংরি কাউন্টি টুরিজম কোম্পানির সরকারি উইচ্যাট অ্যাকাউন্টে জানানো হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় তুষারপাত শুরু হয় এবং শনিবার সারাদিন তা অব্যাহত থাকে। ফলে শনিবার রাত থেকে এভারেস্ট সিনিক এরিয়ার টিকিট বিক্রি ও প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়।

জে.এস/

এভারেস্ট অভিযাত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250