বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’

আমাদের কী মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ: আদালতে দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় রিমান্ড শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি আদালতকে প্রশ্ন করেছেন, ‘আমাদেরও কি মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ?’ 

আজ সোমবার (৬ই অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে তাকে কারাগার থেকে হাজির করা হয়। গত বছর শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মনির হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই মাইনুল ইসলাম খান পুলক দীপু মনির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

শুনানি শুরু হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বলেন, আসামি দীপু মনি বিগত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার জন্য তিনি সরাসরি হাসিনা সরকারকে সহযোগিতা করেছেন।

পিপি ফারুকী যুক্তি দেখান, আসামিদের প্রত্যক্ষ মদদেই এই ঘটনা সংঘটিত হয়েছে। সরকারকে তারা কী কী পরামর্শ দিয়েছেন এবং কেন এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছিল—সেই বিষয়ে বিস্তারিত তথ্য উদ্‌ঘাটনের জন্য দীপু মনিকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

দীপু মনির আইনজীবী রিমান্ড বাতিলের পক্ষে শুনানিতে বলেন, দীপু মনি একজন নারী এবং জুলাই আন্দোলনের সময় তার দায়িত্ব ছিল সমাজকল্যাণ মন্ত্রণালয়ে। তিনি দাবি করেন, এ মামলার সঙ্গে দীপু মনির কোনো সংশ্লিষ্টতা নেই এবং শুধু হয়রানির উদ্দেশ্যে তাকে এসব মামলায় জড়ানো হয়েছে। ইতিপূর্বে তাকে কয়েকবার রিমান্ডে নেওয়া হয়েছে, তাই নতুন করে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

আইনজীবী পক্ষের বক্তব্য শেষে দীপু মনি আদালতের অনুমতি নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করেন। অনুমতি পেলে তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেন।

দীপু মনি বলেন, ‘আমি অসুস্থ। দীর্ঘদিন ধরে অসুস্থ। কিন্তু কারাগারে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। আমাদের সাবেক মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন চারবার হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা গেছেন। আমাদেরও কি মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ?’

তিনি আরও অভিযোগ করেন, তাকে হাসপাতালে নেওয়া হবে বলে আদালত চত্বরে আনা হয়েছে, কিন্তু এখন দেখছেন ১০ দিনের রিমান্ড চাওয়া হচ্ছে।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী পাল্টা মন্তব্য করে বলেন, ‘দীপু মনির গলার আওয়াজই প্রমাণ করে দেয় তিনি কতটুকু অসুস্থ। সত্যিকারে তিনি সুস্থই আছেন।’

উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাবেক মন্ত্রী দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের আদেশ পাওয়ার পর দীপু মনি আদালতের অনুমতি নিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলেন।

দীপু মনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত

🕒 প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

🕒 প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250