বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কবিতা: কোথায় গেল সব! -শুভাশীষ কুমার চ্যাটার্জি

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

কোথায় গেল সব! 

-- শুভাশীষ কুমার চ্যাটার্জি


বৃষ্টি আসবে আসবে বলে আর এল না

কালো মেঘ  হাওয়ায় উড়ে গেল 

ঋণ খেলাপির মত,

কখনো বেকার প্রেমিক ছেড়ে অন্য কোথাও 

ভালবাসার ফল্গুধারা কথা না রাখা প্রেমিকা যেন।


এখানে আশার দমকা বাতাস ফিরে যায় ফিরে আসে

স্ববিরোধী মেজাজের মতো কিম্বা

দল পাল্টানো রাজনীতিক।

আমাদের মৌসুমী বাতাস আগের মত নেই 

অনেক কিছুই পালটে গেল 

আমাদের নদীর সেই যৌবন আমাদের 

কাগজের নৌকা উঠান ভরা জল।


সেই শ্রাবণ কৈ মাছ এর বিপ্লবী মিছিল

টাকি মাছের সমতার গান চে গুয়েভারা কিম্বা 

হুগো শাভেজ এর মত কাশকেল মাছের লেগে থাকা 

কোথায় গেল সব? 


আমদের আত্মা অনেক সরে গেছে শুকনো 

পিত্তরাজ এর মত উইলিয়াম ওয়াডসওয়ারথ

কেঁদে কি যেন বলে চলে গেলেন

দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আজ।


আরো পড়ুন: কবিতা: রঙের বদল-নীলিমা শীল


কবিতা শুভাশীষ কুমার চ্যাটার্জী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250