বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কবিতা: তবুও বাঁচতে হবে! –খোকন কুমার রায়

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৯ অপরাহ্ন, ১১ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

তবুও, বাঁচতে হবে! 
 

-খোকন কুমার রায় 

আমাকে যে বাঁচতে হবে, পিছুটান রয়ে গেছে 
আর কটা দিন কষ্ট করে, প্রাণটা দেহে রাখতে হবে!
বাঁচতে হবে, বাঁচাতে হবে, সারা দিন হাঁটতে হবে
ক্লান্ত দেহ বিছানায় চেপে, রাতভর হাঁপাতে হবে!
চোখ দুটো নিয়ে হাতে, স্বপ্ন দেখা ধুতে হবে
হৃদয়টাকে খামচে ধরে, শুদ্ধ রক্ত চিপতে হবে!
রোদে গা ঝলসে যাবে, শীতে হাড়ে কাপুনি রবে
ঘূর্ণিবায়ে পাক খেয়ে, বজ্রপাতে চার্জ নেবে!
রক্তনালী যায় শুকিয়ে, মস্তিষ্কে পঁচন ধরেছে
যুদ্ধ বাঁধছে হাড়ে হাড়ে, হাড্ডি কামড়ে ককুর ছুটবে।
হায়না শকুন ওঁৎ পেতে, কখন যে খাবলে খাবে
কণ্ঠনালী চিরে চিরে, খায় রক্ত ভ্যাম্পায়ারে!
এতকিছু লড়াই করে, প্রাণ যায় যায় বুকটা চিরে 
বিষের যৌগে মিশিয়ে নিঃশ্বাস, আমাকে বাঁচতেই হবে!
 

আরো পড়ুন: কবিতা: পিরিতের বাজার চড়া –খোকন কুমার রায়

কবিতা তবুও খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250