বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কবিতা: বৃষ্টি ভালোবেসে -নীলিমা শীল

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বৃষ্টি ভালোবেসে

-নীলিমা শীল

শ্রাবণধারা ঝরছে এখন

ফুটছে নানান ফুল

সন্ধ্যাকালে দুলছে গাছে

কৃষ্ণকলির দুল।


কদম লিলি ফুটছে গাছে

শাপলা ভাসছে জলে

দোলনচাঁপা দুলছে বনে

বকুল লুটায় তলে।


গুলনার্গিস আর দোপাটি

 উঠছে হেসে হেসে

পদ্মফুলও ফুটছে এখন

বৃষ্টি ভালোবেসে।


কামিনী আর কলমিলতা 

পাচ্ছে বেজায় সুখ

শ্রাবণধারায় দেখায় যেন

তাদের হাসি মুখ।


সকাল বেলার শুভ্র বেলী

ছড়ায় মধুর ঘ্রাণ

বর্ষারাণি কেয়ার গন্ধে

ভরায় সবার প্রাণ।


জুঁই মালতীর গন্ধে আকুল

মুগ্ধ জনের মন

চালতা ফুলের রূপ মেখেছে

বর্ষা কালের বন।


আরো পড়ুন: কবিতা: আপ্যায়ন রাজনীতি - খোকন কুমার রায়

কবিতা নীলিমা শীল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250