বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কবিতা:‌‌ দারুণ আচার –শুভাশীষ কুমার চ্যাটার্জী

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩

#

সংগৃহীত

দারুণ আচার

শুভাশীষ কুমার চ্যাটার্জী

খাঁচার মাঝে দারুণ আচার
জামাই নিয়ে ষষ্ঠি
ভাইরা মিলে জমি পেল
পায়না মেয়ের গোষ্ঠি
জামাই খেল মাছের মাথা 
মেয়ে খেল লেজা
বঞ্চনাতে মেয়ে গুলোর
দু চোখ জলে ভেজা।
আচার আমার ভালই আছে
পাপ পুণ্য মাপা
বাবার বাড়ি গিয়েও
মেয়ের কণ্ঠ ভয়ে  কাঁপা।
বিশ্ব যখন চাঁদ কে ভাবে 
আমরা ধরি মাটি
ভাইরা নিয়ে বাবার জমি
ঘাসেই চাটাচাটি।
জামাই নিয়ে আচার করি
মেয়ে গেল বাদ
পুকুর চুরির ফন্দি এঁটে 
জীবন বরবাদ।
জামাই নিয়ে মজা করি
মেয়ের জমি ছাড়া
মেয়ের বেলায় কেমন যেন
ভয় করে যে তাড়া।

আরো পড়ুন: কবিতা: দেখে এলাম! –খোকন কুমার রায়

কবিতা:‌ শুভাশীষ কুমার চ্যাটার্জী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250