বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কবিতা:‌‌ প্রজাপতির আলিঙ্গন –শুভাশীষ কুমার চ্যাটার্জী

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রজাপতির আলিঙ্গন

শুভাশীষ কুমার চ্যাটাজী

রামমোহন কতই না খেয়েছেন গালি

সয়েছেন বিছােনো কাটা পায়ে চলার পথে কোমল শিশুর ম তন

বিদ্যাসাগর ক্ষিপ্র চাহনি দেখেছেন

কেউ কেউ অচেনা ভাশুরের মত

বিবেকানন্দ রক্তাক্ত হন পানসে জিভের

বক্র রেখায়।

তারা তো মুক্তির গান গেয়েছেন

আমাদের মননের সারিন্দায়।

ভালবাসা খুব কঠিন পরশ পাথর

গালির গন্ডির বারান্দা বেমালুম দখলে নেয়

ভালবাসা গরমে বরষার মত

ভেসে যায় চারদিক

কোলা ব্যাঙ হেসে বলে 

ওরা সব গালি দিক 

 ওরা তো পায়নি  শৈশব বন্ধন 

নিরাপদ রৌদ্দুর সাহসী সন্ধ্যার ছায়া

চেতনার নিরক্ষ রেখায় সমতার 

রাখি বন্ধন আর ভাইফোটার অলিন্দে আবির

মাখা প্রজাপতির আলিঙ্গন।


আরো পড়ুন: কবিতা: হয়ে যাক সব লয় –নীলিমা শীল

কবিতা প্রজাপতির আলিংগন শুভাশীষ কুমার চ্যাটার্জী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250