মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

কমেছে গরুর মাংসের দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

অবশেষে কমলো গরুর মাংসের দাম। ৭৫০ টাকার মাংস এখন বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়। 

যশোর শহরের কাঠেরপুলসহ বিভিন্ন এলাকায় কেজিতে ১০০ টাকা কমে গরুর মাংস বিক্রি করতে দেখা গেছে।  এ কারণে মাংস ক্রেতাদের মধ্যে খানিকটা স্বস্তি ফিরেছে। 

দীর্ঘদিন ধরে যশোরের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছিল ৭০০ টাকা কেজিতে। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে। একপর্যায়ে ৭৫০ টাকায় এসে ঠেকে। এ নিয়ে ক্রেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এ অবস্থায় সপ্তাহ তিনেক ধরে শহরতলির ধর্মতলা এলাকায় ৬৫০ টাকায় মাংস বিক্রি শুরু হয়।  সেখানকার বিক্রেতারা শহরে মাইকিং করেন। এ নিয়ে তাদের সাথে শহরের বিভিন্ন প্রান্তের বিক্রেতাদের গোলযোগ এমনকি মারামারির ঘটনা ঘটে।

কিন্তু পেশিশক্তি প্রয়োগ করেও বিক্রির প্রতিযোগিতায় টিকতে পারলেন না শহরের মারমুখি ব্যবসায়ীরা। অবশেষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করতে বাধ্য হয়েছেন শহরের বিক্রেতারা। 

কম দামে গরুর মাংস কিনতে পেরে ক্রেতারা বেশ খুশি।  তবে, দাম আরও কমলে নিম্ন আয়ের মানুষের সুবিধা হবে বলে তারা মনে করেন। 

ওআ/


গরুর মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250