মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী *** ‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’ *** ২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় *** বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় *** কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম *** ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির *** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান *** রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ *** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

কীভাবে বুঝবেন ইনস্টাগ্রামে ছদ্মবেশের শিকার হয়েছেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কখনো কি এমন হয়েছে- ইনস্টাগ্রাম থেকে বন্ধুর ডিএম বা সরাসরি ম্যাসেজ পেয়েছেন, কিন্তু অ্যাকাউন্টটি চিনতে পারেননি? এমনটা যদি হয়ে থাকে তবে সম্ভাবনা রয়েছে যে আপনার বন্ধু কোনো অপরাধীর মাধ্যমে ছদ্মবেশের শিকার হয়েছেন। 

অপরাধীদের দ্বারা অন্যের অ্যাকাউন্টের ছদ্মবেশ ধারণ নতুন কিছু নয়, আর যে কারও সাথেই এটি ঘটতে পারে। তাই ব্যবহারকারীদের অনলাইনে নিজ তথ্য নিরাপদ ও সুরক্ষিত রাখার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ছদ্মবেশ বা ক্ষতিকর কার্যক্রম থেকে নিজেদের পরিচয় সুরক্ষিত রাখতে হবে।

যদি আপনার বন্ধু বা অন্য কেউ ইনস্টাগ্রামে ছদ্মবেশের শিকার হন, সেক্ষেত্রে আপনার কিছু করণীয় রয়েছে। তবে এ ক্ষেত্রে ইনস্টাগ্রামে ছদ্মবেশের শিকার হওয়া ব্যক্তিই কেবল রিপোর্ট করতে পারবেন। তবে কিছু পদক্ষেপের মাধ্যমে আপনি তাকে সহায়তা করতে পারেন।

ছদ্মবেশের শিকার হওয়া ব্যক্তির সাথে আপনি ইমেইল বা ফোনে যোগাযোগ করতে পারেন, যেন তিনি মেটার কাছে রিপোর্ট করেন। ছদ্মবেশের শিকার হওয়া ব্যক্তিকে ডিরেক্ট মেসেজ পাঠাতে পারেন, যেন তিনি বিষয়টি মেটার কাছে রিপোর্ট করেন। যদি ছদ্মবেশের শিকার হওয়া অ্যাকাউন্টটি আপনার সন্তানের হয় ও সেই একাউন্টের যিনি প্রতিনিধিত্ব করছেন এমন কারও হয়, তাহলে আপনি এই ফরমটি ব্যবহার করে রিপোর্ট করতে পারবেন। 

যদি অন্য কেউ ইনস্টাগ্রামে আপনার ছদ্মবেশ ধারণ করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ থেকে অথবা www.instagram.com/hacked/ ভিজিট করে রিপোর্ট করতে হবে।

আরো পড়ুন : বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট চীনে

উল্লেখ্য, আপনার এই রিপোর্টটি বেনামী হবে, যদি না তা মেধাস্বত্ব লঙ্ঘন সম্পর্কিত রিপোর্ট না হয়। কে রিপোর্ট করেছেন তা রিপোর্ট হওয়া অ্যাকাউন্টটি ব্যবহার করে দেখা যাবে না। আপনার সাথে কিছু ঘটার আগেই সুরক্ষিত থাকুন।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন (টুএফএ) চালু করুন, এবং ইউনিক পাসওয়ার্ড বা পাসফ্রেজ ব্যবহার করুন। সেক্ষেত্রে অপরাধীদের জন্য কেবল ‘ফরগট পাসওয়ার্ড’ ব্যবহার করে অ্যাকাউন্টের দখল নিতে চাওয়া তুলনামূলকভাবে কঠিন হবে।

যে ইমেইল ও ফোন নাম্বার ইনস্টাগ্রামে ব্যবহৃত হয়েছে, সেগুলো হালনাগাদ বা আপনার নিয়ন্ত্রণে আছে কি না, তা নিশ্চিত করুন।

বাস্তব জীবনের মতোই অপরিচিত কারও ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা থেকে বিরত থাকুন। আপনার ঠিকানা বা ফোন নাম্বারের মতো একান্ত ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য ইনস্টাগ্রামে প্রকাশ করা থেকে বিরত থাকুন। সবসময় সাবধানতা অবলম্বন করুন এবং ইনস্টাগ্রাম অ্যাপের সিকিউরিটি চেকআপের মাধ্যমে আপনার সিকিউরিটি সেটিংস ম্যানেজ করুন।

আপনার স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপের নিচের ডানপাশে থাকা ছোট প্রোফাইল আইকনে ট্যাপ করুন। ওপরের ডান দিকের কোণায় থাকা থ্রি-ড্যাশ মেনু বাটনে ট্যাপ করুন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন নির্বাচন করুন। অ্যাকাউন্টস সেন্টার ট্যাপ করুন। অ্যাকাউন্টস সেটিংসের অধীনে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ট্যাপ করুন। সিকিউরিটি চেকসের অধীনে সিকিউরিটি চেকআপ ট্যাপ করুন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করুন। পরবর্তী নির্দেশনাবলী অনুসরণ করুন।

এস/ আই. কে. জে/

ইনস্টাগ্রাম ছদ্মবেশের শিকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250