বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি

কুকুরের কামড় খেলেই মিলবে ২৬ হাজার টাকা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

কুকুরের কামড়ের ঘটনার মধ্যে এবার তাৎপর্যপূর্ণ রায় দিল ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট।

এই সংক্রান্ত ১৯৩টি পিটিশনের শুনানিতে আদালত জানিয়েছে, পথকুকুর সহ অন্যান্য মালিকানাহীন প্রাণীর কামড়ের ঘটনার ক্ষেত্রে প্রাথমিক দায় রাজ্যের উপরেই বর্তায়। শুধু তাই নয়, প্রতিটি দাঁতের দাগের জন্য আক্রান্তকে ১০ হাজার রুপি করে সহায়তা দিতে হবে রাজ্যকে। আর কামড়ে মাংস তুলে নেওয়ার ক্ষেত্রে প্রতি ০.২ সেন্টিমিটার ক্ষতের জন্য ন্যূনতম ২০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৬ হাজার ৬০০ টাকা) দেওয়ার কথাও বলেছে আদালত।  

গত মাসে কুকুরের তাড়া খেয়ে রাস্তায় পড়ে গিয়েছিলেন একটি চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কর্মকর্তা ৪৯ বছর বয়সি পরাগ দেশাই। পরে মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার পরেই নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে এই ইস্যু। ভারতের নানা আদালতে মানবাধিকার সংগঠনগুলো এমন ঘটনায় পদক্ষেপ করার জন্য আদালতে পিটিশন দাখিল করতে শুরু করে। 

পাঞ্জাবা ও হরিয়ানা হাইকোর্টে তেমনই ১৯৩টি পিটিশন জমা পড়েছিল। সেই মামলাগুলোর সম্মিলিত শুনানির সময় আদালত জানিয়েছেন, কুকুরের কামড়ের ঘটনার ক্ষেত্রে প্রাথমিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার দায় রাজ্যেরই। পরে সেই অর্থ সংশ্লিষ্টদের কাছে থেকে আদায় করার অধিকারও থাকবে তাদের। হাইকোর্ট পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ের কেন্দ্রশাসিত অঞ্চলকে একটি কমিটি গঠন করতে বলেছে যা রাস্তায় ঘুরে বেড়ানো প্রাণীদের দ্বারা সৃষ্ট দুর্ঘটনা বা আক্রমণের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর মধ্যে রয়েছে গরু, ষাঁড়, বলদ, গাধা, কুকুর, নীলগাই, মহিষ এবং অন্য পোষা ও রাস্তায় ঘুরে বেড়ানো জীবজন্তু। 

এই কমিটি সংশ্লিষ্ট জেলার ডেপুটি কমিশনারের সভাপতিত্বে গঠিত হবে এবং এতে থাকবেন পুলিশ সুপার/ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ট্রাফিক), সংশ্লিষ্ট এলাকার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, জেলা ট্রান্সপোর্ট অফিসার এবং চিফ মেডিকেল অফিসারের প্রতিনিধি। 

২০০১ সাল পর্যন্ত ভারতের রাজ্যগুলোতে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনে রাস্তার হিংস্র কুকুরদের যন্ত্রণাহীনভাবে মেরে ফেলার বিধান ছিল আইনে। কিন্তু ২০০১ সালের প্রাণি জন্ম নিয়ন্ত্রণ (কুকুর) নিয়ম আসে। এই আইনে রাস্তার কুকুর নামে একটি পৃথক বিভাগ তৈরি করা হয় এবং তাতে বলা হয় যে প্রাণি কল্যাণ সংস্থা, ব্যক্তিগত ব্যক্তি এবং স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় পথকুকুরদের নিয়মিত জীবাণুমুক্ত করা এবং টিকা দেওয়া উচিত। কিন্তু পর্যাপ্ত তহবিল এবং জনবলের অভাবে প্রায়শই তা বন্ধ হয়ে যায়, যার ফলে পথকুকুরের সংখ্যা বৃদ্ধি পায়।

সূত্র: এনডিটিভি

ওআ/

কুকুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250