শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

কুমড়া শাকের নানান উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৬ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রিহিত

সবজির মধ্যে খুবই জনপ্রিয় মিষ্টি কুমড়া। ভাজি থেকে শুরু করে তরকারি অনেকভাবেই এটি খাওয়া হয়। তবে কেবল কুমড়া নয়, এর শাকও কিন্তু অনেকের প্রিয় খাবারের তালিকায় রয়েছে। ডাল, চচ্চড়ি কিংবা ভাপা, পাতুড়ি সবভাবেই খাওয়া যায় এটি। 

জানলে অবাক হবেন, আমাদের দেশের মতো বিদেশেও ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই শাক। পুষ্টিবিদদের মতে, এই শাকের অনেক উপকারিতা রয়েছে। চলুন জানা যাক, কেন কুমড়ার শাক খাবেন- 

আয়রনের ঘাটতি মেটায় 

ঘন সবুজ কুমড়া পাতায় আছে প্রচুর আয়রন। নিয়মিত এই শাক খেলে শরীরের রক্তাল্পতা রোধ হয়। তাই নারীরা রোজকার পাতে কুমড়া শাক রাখতে পারেন। 

ত্বকের জেল্লা বাড়ায় 

কুমড়া পাতায় আছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি। এটি ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি ছোটখাটো ক্ষত সারিয়ে তোলে। মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা।

আরো পড়ুন : যেভাবে বিশ্ববাজারে আধিপত্য বাড়ছে সুস্বাদু খাবার ‘রামেন’-এর

দৃষ্টিশক্তি বাড়ায় 

দৃষ্টিশক্তি উজ্জ্বল রাখতে কুমড়া শাকের জুড়ি মেলা কঠিন। নিয়মিত এই শাক খেলে বাড়বে জ্যোতি। সেসঙ্গে হাড় ও দাঁতের স্বাস্থ্য থাকবে মজবুত। 

শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে 

প্রোটিনে ভরপুর কুমড়া শাক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ব্লাড সুগারের সমস্যা থাকলে নিয়মিত এই শাক খান। এতে নিয়ন্ত্রণে থাকবে রক্তে কোলেস্টেরলের মাত্রাও।

ওজন কমায় 

ওজন কমাতে চাইলে ডায়েটে রাখুন কুমড়া শাকের তরকারি। এতে ক্যালোরি প্রায় নেই বলেই চলে। বরং থাকে প্রচুর পুষ্টিগুণ যা শরীরের সব চাহিদা মেটায়। শরীরে মেদ জমতে দেয় না এই শাক। 

পরিপাক ক্রিয়া মসৃণ রাখে 

পরিপাক ক্রিয়া মসৃণ রাখে কুমড়া শাক। স্নায়ু সতেজ রাখতেও ডায়েটে এই শাক রাখতে পারেন। যেসব মায়েরা শিশুকে স্তন্যপান করাচ্ছেন, সেসব মায়েদের জন্য কুমড়া শাক বেশ উপকারি। 

এস/ আই.কে.জে/

উপকারিতা কুমড়া শাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250