মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই শিখে নিয়েছে বাংলা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

ছবি: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

কৃত্রিম বুদ্ধিমত্তাকে শেখাতে হয়। কিন্তু অনেক সময় কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেও অনেক কিছু শিখে নেয়। এই বিষয়টিকে বলা হয় এমার্জেন্ট প্রপার্টিজ। এই অদ্ভুত পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে নতুন দক্ষতা অর্জন করে।

সম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে নিজে বাংলা শিখে চমকে দিয়েছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ইংরেজি থেকে বাংলায় সহজেই অনুবাদ করতে পারে।

এই ঘটনার পর অনেক প্রশ্ন তৈরি হয়েছে। এমনটা কিভাবে হলো। এর একটি সহজ উত্তর এআই ব্ল্যাক বক্স। মূলত ব্ল্যাকবক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা কিছু ডাটা ইনপুট করে যা ইউজারের অগোচরে থেকে যায়। ব্ল্যাকবক্সে ব্যবহারকারীরা প্রবেশ করতে পারে না। কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই একটি উপসংহারে চলে আসে।

এ বিষয়ে গুগলের সিইও সুন্দার পিচাই নিজে একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমরা যারা কাজ করছি তারা ব্ল্যাক বক্স সম্পর্কে সচেতন। এর কাজ বা পদ্ধতি এখনো আমাদের পুরোপুরি জানা নেই। অবশ্য এ বিষয়ে আমাদের কিছু ধারণা রয়েছে। কিন্তু এখানেই তো আসল মজা।'

ব্ল্যাক বক্স এক হিসেবে ভালো। কিন্তু এর কিছু সমস্যাও আছে। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্ল্যাক বক্স থাকা মানে এই কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্বস্ততা কমে যাওয়া। তাছাড়া ব্ল্যাক বক্স এক হিসেবে কিছুটা হুমকিস্বরুপ। কারণ এই ব্ল্যাক বক্স নিজেই সিদ্ধান্ত নিয়ে থাকে। আর এই সিদ্ধান্ত তারা কিভাবে নিয়েছে সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই।

আরো পড়ুন: পাইরেটেড চাইনিজ সফটওয়্যারের কারণে বাংলাদেশের জাতীয় ডেটা সেন্টার ক্ষতির সম্মুখীন

এক্ষেত্রে এআই বায়াস শব্দটিকে বেশি গুরুত্ব দিতে হবে। এই সমস্যাটিকে ভালোভাবে শনাক্ত করার জন্য ব্ল্যাক বক্স নিয়ে আরও কাজ করতে হবে। তবেই একটি সমাধান ও সহজ পদ্ধতির দিকে এগিয়ে যাওয়া যাবে। হতে পারে আরও বড় সম্ভাবনা খুঁজে পাওয়া যাবে। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এম এইচ ডি/

টেক ব্ল্যাক বক্স কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250