শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩

#

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণের জন্য বৈশ্বিক পর্যবেক্ষদের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

মঙ্গলবার (১৮ জুলাই) এআই এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুষ্ঠিত বৈঠকে এই আহ্বান জানান তিনি।  খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

গত বছরের ৩০ নভেম্বর চ্যাটজিপিটি নামের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভাষামডেল চালু করে ওপেনএআই। এই চ্যাটবটটি দ্রুততম সময়ে যে কোনও লেখা তৈরি, ভয়েস নকল, ছবি, চিত্র এবং ভিডিও তৈরি করতে পারে । চ্যাটজিপিটির এই সক্ষমতা ভুল তথ্য এবং তথ্য বিকৃতের শঙ্কা জাগিয়েছে।

বৈঠকে অ্যান্তনিও গুতেরেস সতর্ক করে বলেন, ‘এআই অপরাধী, সন্ত্রাসী এবং অন্যান্য অভিনেতাদের পথ সহজ করে দিবে। এছাড়াও মৃত্যু এবং ধ্বংস, ব্যাপক ট্রমা এবং অকল্পনীয় মাত্রায় গভীর মানসিক ক্ষতি ঘটাতে পারে।’

গুতারেস আরও বলেন, জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থাকে এআইকে নিয়ন্ত্রণ, নিরীক্ষণ এবং প্রয়োগ করার জন্য একটি গভর্নিং বডি হিসেবে কাজ করা উচিত। ঠিক একইভাবে যেভাবে অন্যান্য সংস্থাগুলি বিমান, জলবায়ু এবং পারমাণবিক শক্তি তত্ত্বাবধান করে।

আরো পড়ুন: তথ্য চুরিতে নিযুক্ত আধুনিক যানবাহন

এছাড়াও এই বৈঠকে কূটনীতিবীদ এবং এআই বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তার বৈজ্ঞানিক এবং সামাজি সুবিধাগুলো তুলে ধরেন। এর পাশাপাশি তারা এর ঝুঁকি এবং হুমকি নিয়েও আলোচনা করেন।

তারা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে এখনো অনেক কিছুই অজানা। যদিও এখনো এর  উন্নয়নের কাজ চলছে।

এম এইচ ডি/ আই.কে.জে/

জাতিসংঘ মহাসচিব আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা কূটনীতিবীদ চ্যাটজিপিটি অ্যান্তনিও গুতেরেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250