রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার *** বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে *** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী *** বিশ্ববাসীর মনোযোগ ফিলিস্তিন থেকে সরে গেছে কেন *** সাইবার সুরক্ষা আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৩ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন। আজ শুক্রবার (৪ঠা এপ্রিল) অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় নেতা বাণিজ্য ও যোগাযোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রধান উপদেষ্টা আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে ভুটানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল পাঠানোর অনুরোধ জানান। আলোচনায় কুড়িগ্রামে ভুটানের নির্ধারিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সর্বশেষ অগ্রগতির বিষয়েও কথা হয়।

ভুটানের প্রধানমন্ত্রী জানান, তাদের উদ্যোক্তারা এ অর্থনৈতিক অঞ্চলে ফল-ফলাদি প্রক্রিয়াকরণসহ বিভিন্ন কারখানায় বিনিয়োগ করতে আগ্রহী এবং এখানকার উৎপাদিত পণ্য দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করতে চান।

দাশো শেরিং তোবগে বাংলাদেশ থেকে একটি নির্দিষ্ট ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ চেয়েছেন। প্রধান উপদেষ্টা এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়া ভুটানি শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে, চিকিৎসাশাস্ত্রে স্নাতকদের জন্য বাংলাদেশ আরও বেশি শিক্ষার সুযোগ দেবে বলে জানান অধ্যাপক ইউনূস।

ভুটানের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বিমসটেকের চেয়ারম্যান হওয়ার জন্য অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন, তার নেতৃত্বে বঙ্গোপসাগরকেন্দ্রিক এ আঞ্চলিক সহযোগিতা নতুন গতি পাবে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ ও পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

এইচ.এস/

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

বিশেষভাবে বানানো মার্কিন বোয়িং বিমানে দিল্লিতে সি, কী আছে এতে

🕒 প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

দুই আয়ারল্যান্ড একীভূত হওয়া হবে ‘দারুণ ব্যাপার’, বিতর্ক উসকে দিলেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি

🕒 প্রকাশ: ১০:৩৪ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ‘কনসার্ট’ নিয়ে সমঝোতা, কওমি নেতা বললেন—‘অশ্লীলতা হবে না’

🕒 প্রকাশ: ১০:২৮ পূর্বাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250