শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকা ঈদের সিনেমার গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবার ঈদুল ফিতরে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো হচ্ছে 'বরবাদ', 'দাগি, 'অন্তরাত্মা, 'জংলি, 'জ্বীন-থ্রি' এবং 'চক্কর ৩০২'। এ ছয় সিনেমার বাজেট প্রায় ২৬ কোটি টাকা।

ঈদের আগে ও পরে প্রকাশিত হয়েছে ঈদের ছয়টি সিনেমার বেশ কয়েকটি গান। এসব গানের মধ্যে কয়েকটি গান শ্রোতাদের পছন্দ হয়েছে। কিছু গান ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে চলে এসেছে। 

সিনেমার প্রকাশিত গানগুলোর মধ্যে রয়েছে—মেহেদি হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমার প্রীতম হাসানের কণ্ঠে 'দ্বিধা'। 'বরবাদ' সিনেমায় প্রীতম হাসান-দোলার কণ্ঠে 'চাঁদ মামা' ও একই সিনেমায় কোনাল-ইমরানের কণ্ঠে 'মায়াবী'। 

ট্রেন্ডিংয়ে আরও আছে কামরুজ্জামান রোমান পরিচালিত 'জ্বীন থ্রি' সিনেমায় ইমরান ও কনার কণ্ঠে 'কন্যা'। রবিউল ইসলাম জীবনের লেখা 'কন্যা' গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। 

এএম রাহিম পরিচালিত 'জংলি' সিনেমায় তাহসান-আতিয়া আনিশার কণ্ঠে 'জনম জনম' গানটিও বেশ জনপ্রিয় হয়েছে। 

আরও রয়েছে শিহাব শাহীন পরিচালিত 'দাগি' সিনেমায় 'একটুখানি মন' গানটি। সাদাত হোসাইনের লেখা সাজিদ সরকারের কম্পোজিশনে 'একটুখানি মন' গানটি গেয়েছেন তাহসান ও মাশা।

'জংলি' সিনেমায় 'বন্ধু গো শোনো' প্রিন্স মাহমুদের লেখা ও সুরে গানটি গেয়েছেন ইমরান ও কনা। গানটি ট্রেন্ডিংয়ে আছে। একই সিনেমায় হাবিব ওয়াহিদের কণ্ঠে' যদি আলো এসে' গানটি আছে ট্রেন্ডিংয়ে।

এ ছাড়া ওয়াজেদ আলী সুমন পরিচালিত 'অন্তরাত্মা' সিনেমার 'একা আড়ালে' গানটি গেয়েছেন ন্যান্সি-পিন্টু ঘোষ। 

এসব গানের মধ্যে কিছু গান শ্রোতারা পছন্দ করেছেন। কিছু গান সিনেমা দেখে দর্শক পছন্দের তালিকায় রেখেছেন। 

তবে এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে সিনেমার গানে এক নম্বরে আছে 'বরবাদ' সিনেমার আইটেম গান 'চাঁদ মামা'। 'জ্বীন থ্রি' সিনেমার গান 'কন্যা' আছে তিন নম্বরে।

এইচ.এস/

গান গান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250