রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান

কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে প্রথমবার মুখ খুললেন সালমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে এর আগে হাজতবাসও হয়েছে সালমানের। আদালতের রায় আসা বাকি। সম্প্রতি এই নিয়ে প্রথমবার মুখ খুললেন কিসি কা ভাই কিসি কি জান অভিনেতা। জানালেন, বিচার বিভাগের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং বিচারকদের সিদ্ধান্ত তিনি মেনে নেবেন।

১৯৯৮ সালে সালমান খানের উপর যোদপুরে ফিল্মের শ্যুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। সেই সময় সুরজ বারজাতিয়ার 'হাম সাথ সাথ হ্যায়'-এর শুটিং করছিলেন তিনি যোধপুরের কাছে মাথানিয়ার বাওয়াদে। অভিনেতার বিরুদ্ধে সেই সময় অভিযোগ দায়ের করেছিলেন বিষ্ণোই সম্প্রদায়ের সদস্যরা। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে পবিত্র বলে গণ্য হয় কৃষ্ণসার হরিণ। কৃষ্ণসার হরিণের রক্ষকর্তাও বিষ্ণোই সম্প্রদায়। 

আরো পড়ুন: ছেলে রাজ্যর জন্য পরীমণির বিশেষ উপহার

দাবাং তারকাকে সেই বছরই গ্রেফতার করা হয় এই অভিযোগের ভিত্তিতে। তবে তিনি জামিনে ছাড়া পান। ২০১৬ সালের জুলাই মাসে রাজস্থান হাইকোর্ট সালমানকে মামলা থেকে খালাস করে দেয়। হাইকোর্ট জানায়, খানের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। রাজস্থান সরকার এরপর সুপ্রিমকোর্টে আপিল করে।  সম্প্রতি এক নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সালমানকে বলতে শোনা গেল, তিনি সত্যিই জানেন না আদালতের সিদ্ধান্ত কী হবে। তবে যাই হোক না কেন মাথা পেতে নেবেন। এবং ভারতের বিচার ব্যবস্থার উপরে তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। 

এম/

 

কৃষ্ণসার হরিণ হত্যা মামলা সালমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250