সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

ঢালিউড

কেন স্থগিত হলো পূজা চেরির নতুন সিনেমার শুটিং

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

পূজা চেরি

দীর্ঘদিন পর ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি নতুন সিনেমার কাজ শুরু করেছিলেন। সিনেমার নাম ‌‘লিপস্টিক’। শুটিং শুরুর পাঁচ দিনের মাথায় বন্ধ হয়ে যায় সিনেমাটি।

নির্মিতব্য ‘লিপস্টিক’ সিনেমায় অভিনয় করার কথা ছিল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিকের। শেষ পর্যন্ত ছবিটি থেকে সরে দাঁড়ান এই অভিনেত্রী। এরপর পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর স্থলাভিষিক্ত হন পূজা চেরি।

জানা গেছে, ‘লিপস্টিক’-এর মাত্র ২০ ভাগ শুটিং করার পর সিনেমাটির পরিচালক কামরুজ্জামান রোমান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। ফলে স্থগিত হয়ে যায় শুটিং। পূজা বলেন, ‘পরিকল্পনা ছিল টানা ২৫ দিনের শুটিংয়ে লিপস্টিক শেষ হয়ে যাবে।

পরিচালক হুট কর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আপাতত তা বন্ধ রয়েছে। পরে শিডিউলজনিত কিছু সমস্যা তৈরি হলেও নতুন করে শিডিউল নিয়ে আগামী মাসের মধ্যে শুটিং শেষ করার পরিকল্পনা আমাদের।’

আরো পড়ুনরজনীকান্তের ‘জেলার’ ঘরে বসেই দেখা যাবে!

অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমার গল্প ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে পূজা চেরির বিপরীতে রয়েছেন আদর আজাদ। এ জুটির দ্বিতীয় কাজ এটি। এর আগে ‘নাকফুল’ সিনেমায় অভিনয় করেছেন তারা।

এসি/ আই.কে.জে/

পূজা চেরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250