শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে নায়ক ফারুকের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহে মঙ্গলবার (১৬ মে) দুপুরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে এ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

দুপুর পৌনে ১২টায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় নায়ক ফারুকের মরদেহ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে শ্রদ্ধা জানান লে. কর্নেল জাহাঙ্গীর আলম, প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান মেজর জেনারেল কবির আহমেদ। পরে স্পিকারের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়।

ফারুক পাঠান সিঙ্গাপুরের স্থানীয় সময় সোমবার (১৫ মে) সকাল ১০টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে সকালেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়।

এসি/আই. কে. জে/

শহীদ মিনার নায়ক ফারুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250