বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

কোনো মেয়ে আপনাকে বিয়ে করতে রাজি হচ্ছে না, কিন্তু কেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

তামিম হকের বয়স ৩৩। একটি বেসরকারি কোম্পানিতে ভালো পদে কাজ করছেন। বেতন পান ভালো। দেখতেও বেশ স্মার্ট। সব ভালো হওয়ার পরও তামিমের বিয়ে কিছুতেই হচ্ছে না। একের পর এক নারী বিয়ের প্রস্তাবে ‘না’ বলে দিচ্ছেন। 

কেবল তামিমই নয়, আমাদের চারপাশে এমন অনেক পুরুষ আছেন যারা এমন সমস্যার শিকার। আপনিও কি এই তালিকায় আছেন? কখনো কি ভেবেছেন, কেন কোনো নারী আপনাকে বিয়ে করতে চাচ্ছেন না? চলুন এর কিছু কারণ জানা যাক- 

আনস্মার্ট অ্যাটিচিউড

স্মার্টনেসকে কম-বেশি সবাই প্রাধান্য দেন। বর্তমানে বেশিরভাগ নারীই গোবেচারা পুরুষ পছন্দ করেন না। বরং তারা একটু স্টাইলিশ পাত্রকেই সঙ্গী হিসেবে বেছে নেন। আপনার মধ্যে কিছুটা সেকেলে ব্যাপার থাকলে, নিজেকে পরিবর্তন করে ফেলুন। কথা ও কাজে স্মার্টনেস দেখান। নারীর চোখে হয়ে উঠবেন প্রিয়জন। 

সবসময় চুপ করে থাকা 

অনেক পুরুষ খুব লাজুক স্বভাবের হন। এমনকি পাত্রী দেখতে দিয়ে তার দিকে চোখ তুলেও তাকান না। পুরুষের এমন আচরণ মোটেও পছন্দ করেন না নারীরা। এমন স্বভাব থাকলে বদল আনুন। পাত্রী দেখতে গেলে সবার সঙ্গে হাসিমুখে কথা বলুন। আপনার হাসিমুখ আর আত্মবিশ্বাসই অপর পক্ষের মনে ভালোবাসার ফুল ফোটাবে। 

আরো পড়ুন : শীতে কেন ভুট্টা খাবেন

আত্মঅহংকারে মগ্ন 

কিছু পুরুষের চিত্ত অহংবোধে পরিপূর্ণ থাকে। যেখানেই যান না কেন নিজের সম্পর্কে গুণগান করতে ব্যস্ত থাকেন তারা। আর এই বিষয়টাই অনেক নারীর অপছন্দ। এমন পুরুষকে ভালোবাসার বদলে এড়িয়ে চলাই শ্রেয় মনে করে তারা। এই বদ অভ্যাস থাকলে তা ছাড়ুন। নিজের কথা বলার পাশাপাশি, অপরপক্ষের কথাও শুনুন। তার ভালো-মন্দ, পছন্দ-অপছন্দ জানতে চেষ্টা করুন। ব্যাস, বিয়ের পথটা বেশ সহজ হয়ে যাবে।

মিথ্যা বলা 

অনেক পুরুষ কথায় কথায় মিথ্যা বলতে পছন্দ করেন। এমনকি তারা নিজের আয় ও কাজ নিয়েও মিথ্যা বলতে পিছপা হন না। পাত্রীপক্ষ যখন বিশদভাবে খোঁজখবর নেন তখন তার এসব মিথ্যা ধরা পড়ে যায়। আর তাতেই ভেঙে যায় বিয়ে। মিথ্যা বলার স্বভাব থাকলে বদলান। নিজেকে নিয়ে কখনো ভুল তথ্য দিয়ে কারো মন জয় করতে যাবেন না। 

নেশার অভ্যাস 

আপনার কি নেশা করার অভ্যাস রয়েছে? এটি কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। নেশায় বুঁদ হয়ে থাকেন এমন ব্যক্তিকে কোনো নারীই জীবনসঙ্গী হিসেবে চান না। তাই এই অভ্যাস দ্রুত ত্যাগ করুন।

এস/ আই.কে.জে/

বিয়ে মেয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250