বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের

কোরিয়ানদের ত্বকের রহস্য ‘প্রকৃত যত্ন’, কীভাবে?

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

কোরিয়ানদের ত্বক দেখে সবার মনে প্রশ্ন জাগে যে, ‘এই উজ্জ্বল ত্বকের প্রকৃত রহস্যটি ঠিক কী?’ এর উত্তরটি হল ‘প্রকৃত যত্ন’।

কোরিয়ানদের স্কিনকেয়ারের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সেই অনুযায়ী যত্ন নিলে তাদের মতো চিরতরুণ লাবণ্যের অধিকারী হতে পারেন আপনিও!

কোরিয়ানদের উজ্জ্বল ত্বকের রহস্য জানতে চান সবাই। কীভাবে তাদের মতো সুন্দর ত্বক পাবেন? প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হল। 

সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাওয়ার আগে সঠিক নিয়ম মেনে ত্বকের যত্ন নিলেই মিলবে উপকার। জেনে নিন ঠিক কোন কোন নিয়ম মেনে চলতে হবে আপনাকে। কোরিয়ান মর্নিং স্কিনকেয়ার রুটিনটি ঠিক কেমন?  


মুখ ধুবেন কীভাবে? 

সকালে উঠে প্রথমে মুখ পরিষ্কার করে নিন। কিন্তু এক্ষেত্রে আপনাকে অন্য একটি নিয়মও মানতে হবে। মুখ পরিষ্কার করার সময়ে কোনও ক্লিনজার বা ফেসওয়াশ ব্যবহার করবেন না। শুধুমাত্র ঠান্ডা জল ব্যবহার করেই মুখ ধুতে হবে। 

পরিমাণ মতো জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। ঘুম থেকে ওঠার পরেই এই কাজটি করুন। বিশুদ্ধ জল আপনার ত্বকের অন্দর থেকে টক্সিন বের করে দেবে। আপনার ত্বকের আর্দ্রতাও ধরে রাখবে।


টোনার লাগিয়ে নিন- 

মুখ ধোয়ার পরে টোনার লাগিয়ে নিন। একটি কটন প্যাডে পরিমাণ মতো টোনার নিয়ে সারা মুখে লাগিয়ে নিন। ড্যাব করুন, ঘষবেন না।

টোনার আপনার ত্বকের পিএইচ ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে। তাই ত্বকে বিশেষ কোনও সমস্যা হয় না। ত্বক রুক্ষ হয়ে যায় না কিংবা অতিরিক্ত তেলক্ষরণও হয় না। ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে।


এসেন্স ব্যবহার করুন-

কোরিয়ান স্কিনকেয়ার রেজিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসাধনী এটি। সিরাম, টোনার এবং ময়শ্চারাইজারের ব্লেন্ড এই এসেন্স। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখে। ত্বকের কোষে পর্যাপ্ত পুষ্টির জোগান দেয়।

ত্বক ভালো রাখতে এবং মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্যে অবশ্য়ই এসেন্স ব্যবহার করুন। সামান্য পরিমাণে এসেন্স হাতের পাতায় নিয়ে গালে, কপালে লাগিয়ে নিন। ধীরে ধীরে ট্যাপ করুন। ঘষবেন না। এতেই মিলবে উপকার। 


সিরাম লাগাতে ভুলবেন না- 

এটি আপনার ত্বকের বিভিন্ন সমস্যাই নিয়ন্ত্রণ করে। সিরামে রয়েছে বিভিন্ন অ্যান্টি-এজিং উপকারিতা। আপনার ত্বকের কালো দাগছোপ মলিন করতেও বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া বলিরেখাও মলিন করে এই বিশেষ সিরাম। মুখের বিভিন্ন অংশে ড্রপারের সাহায্যে সামান্য পরিমাণে সিরাম লাগিয়ে নিন। হাতের তালুর সাহায্যেই ধীরে ধীরে মালিশ করুন। উপকার পাবেন।


সানস্ক্রিন ও ময়শ্চারাইজার

রোদের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করার জন্যে সানস্ক্রিন ব্যবহার আবশ্যক। পরিমাণ মতো সানস্ক্রিন মুখে, হাতে লাগিয়ে নিন। এসপিএফ ৩০ সানস্ক্রিন ব্যবহার করতে পারেন আপনি। বাইরে বেরনোর অন্তত ৩০ মিনিট আগে সানস্ক্রিন লাগাতে হবে।

জেল বেসড বা ওয়াটার বেসড ময়শ্চারাইজার লাগান। এই উপাদান আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখবে। ত্বকের উপর তৈরি করবে সুরক্ষাস্তর।

এই কয়েকটি সাধারণ নিয়ম মেনে ত্বকের যত্ন নিলেই কোরিয়ানদের মতোই জেল্লাদার এবং চিরতরুণ ত্বক পাবেন আপনিও।

এসকে/



কোরিয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250