সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

ক্যান্টিন বয় ছোট্ট রাব্বির দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

হাসপাতালে শিশু রাব্বির গালে হাত বুলিয়ে আদর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি: সংগৃহীত

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৫ জুলাই) হাসপাতাল ত্যাগ করার সময় তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজন, চিকিৎসক, নার্স, কর্মচারীসহ সকলের সঙ্গে কুশল বিনিময় করেন ও ছবি তোলেন। 

এ সময় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ছোট্ট রাব্বির দিকে চোখ পড়ে প্রধানমন্ত্রীর। তিনি এগিয়ে যান, পরম মমতায় আদর করেন শিশুটিকে। মমতাময়ী প্রধানমন্ত্রী ছোট্ট রাব্বির কাছে জানতে চান- কী করে সে, কার সঙ্গে হাসপাতালে এসেছে, কোন ক্লাসে পড়ে।

আরো পড়ুন: ১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

১১ বছরের রাব্বি প্রধানমন্ত্রীকে জানায়, সে চক্ষু বিজ্ঞান হাসপাতালের ক্যান্টিনে কাজ করে। সেখানেই থাকে। তার বাবা মারা গেছেন। মা রাবেয়া বেগম সুতার কারখানায় কাজ করত। এখন চাঁদপুরে রাম দাসদি আশ্রয়ণ-এর ৮/৩ নং ঘরে থাকে। রাব্বির সৎ বাবা জাহাঙ্গীর আলম দিন মজুর। ক্যান্টিনে কাজ নেয়ার আগে ক্লাস টু পর্যন্ত পড়েছে রাব্বি। ছোট্ট শিশুটি প্রধানমন্ত্রীকে বলে, আমি চাঁদপুরে মায়ের কাছে যেতে চাই। আবার পড়াশোনা করতে চাই।

এ সময় প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হন রাব্বির কথা শুনে। তিনি ছোট্ট রাব্বির দায়িত্ব নেন। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এম/


প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250