মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

ক্ষমতাসীনরাই গাড়ি-বাড়িতে অগ্নিসংযোগ করছে, অভিযোগ রিজভীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৪ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

ক্ষমতাসীনরাই গাড়ি-বাড়িতে অগ্নিসংযোগ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৫ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির আন্দোলনকে নস্যাৎ করে ভিন্ন দিকে নিতেই ক্ষমতাসীনরা বিভিন্ন স্থানে, গাড়িতে-বাড়িতে অগ্নিসংযোগ করছে। তা না হলে, ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনের সামনে হঠাৎ দুটি ট্রাক আসল কোত্থেকে? এটা তো তাদেরই পরিকল্পিত। তাদের পুলিশ-প্রশাসন দিয়েই করা হয়েছে। তারা রাষ্ট্রশক্তি, পুলিশ-র‌্যাব দিয়ে যৌথভাবে বিএনপির মহাসমাবেশে আক্রমণ করেছে। এখন তারাই মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে।

আরো পড়ুন: রিমান্ড শেষে মির্জা আব্বাস কারাগারে

আর ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা কোথায়? আসলে তারা টিক্কাখান ও নিয়াজি সাহেবের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা দেশে বিএনপিশূন্য করতে নিষ্ঠুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। যার লক্ষ্য হলো আবারো দেশে একতরফা নির্বাচন করা।

রিজভী বলেন, সরকারের পতনের লক্ষ্যে সারাদেশে বিএনপির অবরোধ শান্তিপূর্ণভাবে নেতাকর্মীসহ সাধারণ মানুষ পালন করছে। কারণ, আমাদের কর্মসূচিগুলো হচ্ছে জনগণকে তাদের দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। অন্যদিকে দেশের মানুষ আজকে তার স্বাধীন দেশে নির্ভয়ে চলাচলে ভয় পাচ্ছে। তারা মনে করেন এই বুঝি কেউ পেছন থেকে তাড়া করছে।

তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস করেনি। সেজন্য আমরা নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছি। কারণ, সরকার নিজেরাই নাশকতা করে বিএনপি ও বিরোধীদলের ওপর চাপাবে। এ জন্য সবাইকে সতর্কতার সঙ্গে রাস্তায় অবরোধ পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন: মির্জা ফখরুলের মুক্তি চেয়ে ৫৮৭ নাগরিকের বিবৃতি

রিজভী বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রোববার পর্যন্ত) সারাদেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ২৬১ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, মোট মামলা ৯টি, মোট আসামি ১০৬০ জনের অধিক নেতাকর্মী। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের আগে ও পরে অদ্যাবধি মোট গ্রেপ্তার হয়েছে ৫২৮৪ জনের অধিক নেতাকর্মী, মোট মামলা হয়েছে ১২২টির বেশি এবং মোট আহত হয়েছে ৩৪৯৮ জনের অধিক নেতাকর্মী এবং মৃত্যু হয়েছে ১০ জনের (সাংবাদিক ১ জন)।

এসকে/ 


বিএনপি রুহুল কবির রিজভী গ্রেফতার ক্ষমতাসীন দল গাড়িতে আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250