শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

খুব সুন্দর, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হচ্ছে: ইসি আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বরিশাল ও খুলনায় খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হচ্ছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।

সোমবার (১২ জুন) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত সিসি ক্যামেরা মনিটরিং সেলে বসে ভোট পর্যবেক্ষণের ফাঁকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আহসান হাবিব বলেন, সিইসিসহ আমরা প্রত্যেকটা সিসি ক্যামেরা মনিটরিং করছি। সকাল থেকে এতো বেশি উৎসবমুখর পরিবেশে ভোটার উপস্থিতি, যে কল্পনার বাইরে। আমাদের শান্তি এটা যে, নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা ভোটারদের আশ্বস্ত করেছে এবং তাদের ভোটকেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করেছে।

এই নির্বাচন কমিশনার বলেন, আমরা মাঠ পর্যায় থেকে রিপোর্ট পাচ্ছি আমাদের নিজস্ব পর্যবেক্ষক টিমের কাছ থেকে। বরিশালে আমাদের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গেছেন এবং খুলনায় গেছেন যুগ্ম সচিব মনিরুজ্জামান। তাদের সঙ্গে ১০ জন করে কর্মকর্তারা আছেন। তাদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেলাম খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধভাবে নির্বাচন হচ্ছে।

আহসান হাবিব বলেন, কোনো প্রকার অসহযোগিতা কারও কাছ থেকে পাইনি। প্রথমত যারা ভোটার, তারা নির্বিঘ্নে কেন্দ্রে এসেছে। যারা প্রার্থী তারা সহযোগিতা করছে, যেকোনো প্রকার উচ্ছৃঙ্খল পরিস্থিতি হয় নাই। তৃতীয়ত, আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। সবাই মিলে এই পর্যন্ত নির্বাচন পরিচালনা করছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন। 

এই নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা আশাকরি যে অতীতের চেয়ে ভোটার উপস্থিতি বেশি হবে। যেহেতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হচ্ছে, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। কোনো প্রকার কারও পক্ষ থেকে অভিযোগ আসেনি। আশাকরি শেষ পর্যন্ত এভাবেই একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

আহসান হাবিব বলেন, আড়াই ঘণ্টায় কয়েকটা কেন্দ্রে দেখলাম ৮০টা, আনেকটা কেন্দ্রে ৪৭টা ভোট হয়েছে। এটা স্লো নয়, গোয়িং ফাস্ট। ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে ভোটার থাকলে চারটার পরেও ভোটগ্রহণ চলতে থাকবে।

ওআ/

নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250