বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

গণভবনে বসেছে জনপ্রতিনিধিদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র-কাউন্সিলর, জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য থেকে শুরু করে সব পর্যায়ের স্থানীয় জনপ্রতিনিধিদের যেন মিলনমেলা বসেছে গণভবনে।

প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠানে যোগ দিয়েছেন আট হাজারের মতো জনপ্রতিনিধি।

তবে সাময়িক বরখাস্ত এবং মামলার আসামি এমন জনপ্রতিনিধিদের ডাকা হয়নি অনুষ্ঠানে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে গণভবনে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এরআগে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে জনপ্রতিনিধিরা গণভবনের সামনে জড়ো হন। সকাল ৯টার দিকে তারা ভেতরে প্রবেশ করেন।

তৃণমূলে জনগণের প্রতিনিধিত্ব করা এসব জনপ্রতিনিধি সরকারপ্রধানের বাসভবনে আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত।

জানা গেছে, সরকারের তিন মেয়াদে  স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকায় কী কী উন্নয়ন করেছেন তা শুনবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারের উন্নয়নবার্তা তৃণমূলে পৌঁছে দেবেন প্রধানমন্ত্রী। 

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তিনি এমনটাও মনে করছেন প্রতিনিধিরা।

ওআ/

গণভবন জনপ্রতিনিধি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250