রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

গাজীপুরের নির্বাচনের সঙ্গে ভিসা নীতির কোনো সম্পর্ক নেই: ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩

#

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর- ফাইল ছবি (সংগৃহীত)

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

রোববার (২৮ মে) নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, একটা নির্বাচনের প্রস্তুতি নিতে হয় অনেক আগে থেকে। আমেরিকার ভিসা নীতি কী হয়েছে আমাদের সেটা দেখারই সুযোগ হয়নি। কারণ আমরা নির্বাচন নিয়েই ব্যস্ত ছিলাম। আমেরিকার ভিসা নীতির সঙ্গে গাজীপুরের ভোটের কোনো সম্পর্ক নেই।

গাজীপুর সিটি নির্বাচনে ভোটের পর প্রার্থী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবারই ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সবাই দায়িত্বশীল আচরণ করেছেন বলে জানান তিনি।

আলমগীর বলেন, ভোট আয়োজন করা হয় দেশের সংবিধান ও আইন অনুযায়ী। কোনো সংস্থা নির্বাচন কমিশন নিয়ে কী বললো সেটা আমাদের দেখার বিষয় না।

ফলাফল ঘোষণা নিয়ে তিনি বলেন, চারটি নির্বাচনী এলাকার রেজাল্ট দিতে সময় লাগে। একেকটা পদে অনেকজন করে দাঁড়িয়েছেন তাই ঘোষণা করতে সময় লেগেছে। জনগণকে জানানোর কিছু প্রক্রিয়া আছে। সব যাচাই বাছাই করে দেখার পরই ঘোষণা দেয়া হয়েছে। তবে ইভিএমের ফলাফল সন্ধ্যার মধ্যেই পেয়ে গেছি।

আরো পড়ুন: বঙ্গবন্ধুর নামে শান্তি পুরস্কার প্রবর্তনের ঘোষণা

গত বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটিতে ভোটগ্রহণ হয়। নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। টেবিল ঘড়ি প্রতীকে তিনি ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। তাদের ভোটের ব্যবধান ১৬ হাজার ১৯৭।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250