সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথম আলো-ডেইলি স্টারে আগুন ঠেকাতে ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তী সরকার: মতিউর রহমান *** রাবিতে ছাত্রদলের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ *** গণমাধ্যমের স্বাধীনতা আসেনি: মতিউর রহমান *** চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রতিযোগিতায় পরাশক্তিরা *** ইংল্যান্ডের কাছে রেকর্ড ব্যবধানে হেরে ‘লজ্জিত’ মদ্রিচ *** নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে—এলপিজির দাম নিয়ে পরওয়ার *** দাম বাড়ল অটোগ্যাসেরও *** বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ *** বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার *** রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: ব্রিটিশ হাইকমিশনার

গিনেস বুকে নাম লিখালো ৫০ হাজারেরও বেশি পাথরের তৈরি পোশাক

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

উজ্জ্বল সাদা রঙের স্ফটিক পাথরের আংটি, ব্রেসলেট, মালা পরতে সবাই পছন্দ করেন। আর উজ্জ্বল সাদা রঙের স্ফটিক পাথর যদি পোশাকে ব্যবহার করা হয় এবং তাও আবার ৫০ হাজারের বেশি তবে তার সৌন্দর্যে তো মুগ্ধ হতেই হবে। আর এমনই একটি পোশাক তৈরি করে গিনিস বুকে জায়গা করে নিয়েছে ইতালির একটি ব্রাইডাল বিপণী।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ব্রাইডাল বিপণী মিশেলা ফেরেরিওর বিশেষ কায়দায় তৈরি পোশাকটিতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি স্ফটিক ব্যবহার করার কারণে গিনিস বুকে জায়গা করে নিয়েছে। বিয়ের জন্য বিশেষভাবে তৈরি এই গাউনেই ব্যবহার করা হয়েছে ৫০ হাজারের  বেশি স্ফটিক।

প্রতিবেদন অনুসারে, চার মাস ধরে তৈরির পর চলতি বছরের ১৪ এপ্রিল মিলানে সি স্পোসাইটালিয়া কোলেজিওনি ফ্যাশন শোয়ে এই পোশাকটি সবার সামনে আনা হয়।

আরো পড়ুন: পানির নিচে বসবাস করেই বিশ্বরেকর্ড

প্রসঙ্গত, এই ধরনের বিয়ের পোশাক তৈরিতে বেশ নামডাক রয়েছে এই ব্রাইডাল বিপণীর। নির্মাতারা জানান স্ফটিক কাপড়ের তুলনায় বেশ ভারী পদার্থ। তাই পোশাকের প্রাথমিক স্তরটি বিশেষ কায়দায় নির্মিত।‌ ৫০ হাজার স্ফটিক ধরে রাখতে পারে এমনভাবেই মজবুত করে তোলা হয়েছে কাপড়ের প্রাথমিক স্তরকে। তারপর ওই স্তরের উপর একে একে স্ফটিক বসানো হয়েছে। ইতিমধ্যেই চোখ ধাঁধানো পোশাকটির বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এম এইচ ডি/

ফ্যাশন ভিন্নচোখে গিনেস বুক রেকর্ড পাথরের পোশাক স্ফটিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250