বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন *** তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল

প্রথমবার বাংলাদেশে পারফর্ম করবেন জনপ্রিয় ডিজে জাই উলফ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

ডিজে জাই উলফ। ছবি: সংগৃহীত

‘ইন্ডিয়ান সামার’, ‘লাইক ইটস ওভার’, ‘স্টারলাইট’সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন জাই উলফ। বাংলাদেশে জন্ম নেওয়া এই আমেরিকান শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তার পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।

কক্সবাজারের বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল ২০২৬-এ হেডলাইন করবেন ইলেকট্রনিক মিউজিক প্রযোজক জাই উলফ। আগামী বছরের ২৯শে থেকে ৩১শে জানুয়ারি কক্সবাজারের সমুদ্রসৈকতে হবে এই উৎসব। বাংলাদেশের মাটিতে তার প্রথম লাইভ শো এই ফেস্টিভ্যালকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা।

আয়োজকরা জানান, কক্সবাজারের সমুদ্র সৈকতে অত্যাশ্চর্য লাইটিং ও ভিজ্যুয়াল এফেক্টে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের পুরো অভিজ্ঞতাটাই হবে জাদুকরী। বাংলাদেশি সাউন্ড বা লোকসংগীতের সঙ্গে এক্সপেরিমেন্টও থাকতে পারে এ আয়োজনে।

জাই উলফের আসল নাম সজীব সাহা। জন্ম রাজশাহীতে। মাত্র এক বছর বয়সে মা-বাবার সঙ্গে আমেরিকায় পাড়ি দেন। পাঁচ বছর বয়স থেকে মায়ের আগ্রহে ভায়োলিন শিখতে শুরু করেন। ভারতীয় ধ্রুপদি সংগীতের পাঠও নিয়েছেন। ২০০৮ সালে যখন তিনি হাইস্কুলের ছাত্র, তখন থেকে সংগীত প্রযোজনা শুরু করেন।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে মার্কেটিং ও কমিউনিকেশন নিয়ে পড়লেও সংগীতকেই ক্যারিয়ার হিসেবে বেছে নেন জাই উলফ। বেশ কিছু সিঙ্গেল ছাড়াও ২০১৯ সালে ‘দ্য কিউর টু লোনলিনেস’ নামে একটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।

এর আগেও কয়েকবার বাংলাদেশে এসেছেন জাই উলফ। তবে বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে তার প্রথম পারফরম্যান্স।

জে.এস/

ডিজে জাই উলফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250