শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তবে তার কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং আগামী তিনদিন বাড়িতে বসেই রাষ্ট্রীয় কাজ পরিচালনা করবেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নেতানিয়াহুর কার্যালয় রোববার (২০শে জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী গত রাতে অসুস্থতা বোধ করেন। পরীক্ষায় দেখা গেছে, তিনি অন্ত্রের প্রদাহ এবং পানিশূন্যতায় ভুগছেন। এর জন্য তাকে শিরায় ফ্লুইড দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিনদিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় বিষয়াদি পরিচালনা করবেন।’

উল্লেখ্য, নেতানিয়াহুর স্বাস্থ্যের ইতিহাসে আরও কিছু বিষয় রয়েছে। ২০২৩ সালে তার শরীরে পেসমেকার স্থাপন করা হয়েছিল। গত ডিসেম্বরে মূত্রনালির সংক্রমণের চিকিৎসার জন্য তার প্রোস্টেট অপসারণ করা হয়।

ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250