সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

কুমিল্লা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ই আগস্ট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ১০ই জুলাই কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গতকাল ২০শে জুলাই শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন নিশ্চিত করেছেন, স্থগিত হওয়া এ পরীক্ষা আগামী ১২ই আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

গত ৯ই জুলাই কুমিল্লা বোর্ডের আওতাধীন জেলাগুলোতে, বিশেষ করে ফেনী, নোয়াখালী এবং এর আশপাশের এলাকায় হঠাৎ করে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। অপ্রত্যাশিতভাবে বন্যার পানি বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো এবং নিরাপদে পরীক্ষা দেওয়া কঠিন হয়ে পড়ে।

শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। ফলস্বরূপ, শুধু ১০ই জুলাইয়ের জন্য নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থগিত হওয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো—পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র।

এইচএসসি পরীক্ষা কুমিল্লা শিক্ষাবোর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250