বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৫৬.৩২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৪ পূর্বাহ্ন, ২৪শে মে ২০২৩

#

প্রতীকী ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বি ইউনিটে উত্তীর্ণ হয়েছেন ৫৩ হাজার ২৯৬ শিক্ষার্থী। 

মঙ্গলবার রাত ৯টার দিকে গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এ তথ্য জানান।

আরো পড়ুন: শুক্রবার ভোর পর্যন্ত গাজীপুরে মোটরসাইকেল চলাচল বন্ধ

উপাচার্য জানান, এবার গুচ্ছের ‘বি’ ইউনিটে মোট আবেদন করেন ৯৬ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯৪ হাজার ৬৪১ জন এবং অনুপস্থিত ছিলেন ১ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে পাসের হার ৫৬ দশমিক ৩২ শতাংশ। গুচ্ছে সর্বোচ্চ নম্বর ৯৩ দশমিক ২৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে সিসরাত জাহান। সিসরাত কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। তার পরীক্ষার কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

তিনি বলেন, এ ফলাফল নিয়ে যদি কেউ সন্তুষ্ট না থাকেন তাহলে তিনি পুনঃনিরক্ষণ করার সুযোগ পাবেন। তবে পুনঃনিরক্ষণের ফি নির্ধারণ করা হয়নি এখনও। 

এম/


 

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250