মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিয়ানমারের যুদ্ধজাহাজে কেন রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া *** নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত *** দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী *** ‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’ *** ২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় *** বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় *** কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম *** ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির *** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান

গোবরের জ্বালানিতে চলবে রকেট!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

মহাকাশচারীদের জন্য আশ্চর্যজনক খবর! অদূর ভবিষ্যতে গোবরের জ্বালানিতে চলবে মহাকাশযান। এই জ্বালানির উদ্ভাবক জাপান। সে দেশে ইন্টারস্টেলার টেকনোলজিস নামে একটি স্টার্টআপ ভবিষ্যতের মহাকাশ ভ্রমণের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। গোবর (জৈব সার) থেকে প্রাপ্ত মিথেন গ্যাস ব্যবহার করে হক্কাইডো স্পেসপোর্টে ১০ সেকেন্ডের জন্য সফলভাবে একটি রকেট ইঞ্জিন নিক্ষেপ করেছে।

ঐতিহাসিক এই পরীক্ষার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিও বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। গোবর দিয়েও যে রকেট ওড়ানো যায়, সেই খবর ছড়িয়ে পড়তেই অনেকেই অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ হেসেই উড়িয়ে দিয়েছেন। 

আরো পড়ুন : ফোনে নেটওয়ার্ক থাকে না, জানুন সমাধান

এই আকর্ষণীয় এবং সফল পরীক্ষাটি কেবলই একটি মজার বিজ্ঞান পরীক্ষা নয়। বরং, ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধানের দিকে এটিকে একটি বিশাল পদক্ষেপ হিসেবে গণ্য করা যেতে পারে। 

ইন্টারস্টেলার টেকনোলজিস দ্বারা নির্মিত রকেটটি জ্বালানি হিসেবে গোবর থেকে প্রাপ্ত মিথেন গ্যাস ব্যবহার করেছে। 

এই প্রথম ভিন্ন কোনও উপাদান দিয়ে রকেট চলল এবং বিশ্বের প্রথম অরবিটাল রকেট, যা গোবরের দ্বারা সফলভাবে উৎক্ষেপিত হল। এই পরীক্ষা সফলভাবে ইঞ্জিনটিকে ১০ সেকেন্ডের জন্য প্রজ্বলিত করেছে এবং একটি শক্তিশালী নীল শিখা তৈরি করেছে। 

এর আগে ইউরোপীয় স্পেস এজেন্সির একটি গোবর-জ্বালানিযুক্ত রকেট ইঞ্জিনও সফলভাবে উৎক্ষেপিত হয়েছিল। তবে ইন্টারস্টেলার টেকনোলজিস প্রথম বেসরকারি সংস্থা হিসেবে এই কাজ করে দেখেছে।

এস/ আই. কে. জে/ 


রকেট গোবরের জ্বালানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিয়ানমারের যুদ্ধজাহাজে কেন রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250